২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ সেনা কর্মকর্তার নামাজে জানাজা অনুষ্ঠিত

বিডিআর বিদ্রোহে নিহত ৭ সেনা কর্মকর্তার নামাজে জানাজা শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)-বিডিআর বিদ্রোহে নিহত ৭ সেনা কর্মকর্তার নামাজে জানাজা শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হবে। নামাজে জানাজায় শরীক হন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদসহ সেনা-কর্মকর্তা, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, চৌধুরী তানভীর আহমেদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ ও নিহতদের পরিবারের সদস্যরা। পরে নিহতদের কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়। এর আগে শুক্রবার জুমার নামাজে সেনানিবাসের সব মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/টিআর/১৭৪৫ ঘ.