ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- দুই দিন বন্ধ রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল শুক্রবার খুলে দেওয়া হয়েছে।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে দুপুর ১২টা এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিকেল ৪টা থেকে ছাত্রীরা প্রবেশ করতে শুরু করেন।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, "শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছে। আমরা নিরাপদ বোধ করছি তাই ছাত্রীদের হলে ফিরিয়ে আনা হচ্ছে।"
এদিকে, স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।
বুধবার পিলাখানায় বিডিআর সদরদপ্তরে বিডিআর বিদ্রোহ শুরু হলে বিকেলে সদরদপ্তরের পাশের এই হল দুটি থেকে ছাত্রীদের সরিয়ে নেওয়া হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/জেএফ/এসএম/এএম/এএল/১৭২০ ঘ.
bdnews24