ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআর সদর দপ্তরে সহিংসতায় সেনা কর্মকর্তা, সামরিক ও বেসামরিক মানুষ নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
পাশাপাশি সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
শুক্রবার এক শোক বার্তায় এসব বলেন রাষ্ট্রপতি।
শোক বার্তায় জিল্লুর রহমান বলেন, "এ অনাকাক্সিক্ষত ও দুঃখজনক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর বেশকিছু কর্মকর্তাকে অত্যন্ত মর্মান্তিকভাবে জীবন দিতে হয়েছে, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।"
বাংলাদেশ রাইফেলস্-এর মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এ দুঃখজনক ঘটনা গোটা দেশবাসীকে হতবাক ও মর্মাহত করেছে বলে ওই শোক বার্তায় বলা হয়।
এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জিল্লুর রহমান।
রাষ্ট্রপতি নিহত সেনা কর্মকর্তাসহ মৃত্যুবরণকারী অন্যান্য ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিডিনিউজ ২৪ ডটকম/এএল/জিএনএ/২১৪১ ঘ.
bdnews24