ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- বিডিআরের সিলেট সেক্টর কমান্ডার ও র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) এর সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদের মৃতদেহ শুক্রবার দুপুরে পিলখানার গণকবর থেকে উদ্ধার করা হয়েছে।
গুলজারের বোন শম্পা আফরোজ বিকেলে বিডিআর সদরদপ্তরের সামনে ভাইয়ের লাশ পাওয়া গেছে বলে জানান।
সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার অভিযানে কর্নেল গুলজারসহ অনেক সেনা কর্মকর্তার মৃতদেহ গণকবর থেকে উদ্ধার হয়েছে।
র্যাবের গোয়েন্দা শাখার প্রতিষ্ঠাতা কর্মকর্তা গুলজার ডিসেম্বর মাসে কর্নেল পদে পদোন্নতি পেয়ে সিলেটে সেক্টার কমান্ডার হিসেবে বদলি হন। জানুয়ারি মাসে তিনি সেখানে যোগ দেন।
বুধবার বিডিআরের বার্ষিক সম্মেলন উপলক্ষে পিলখানার সদরদপ্তরে আসেন তিনি।
বিডিনিউজ ২৪ ডটকম/আরবি/এলএইচ/এসএম/এজে/জিএনএ/১৬৫৯ ঘ.
bdnews24