ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- নিখোঁজদের উদ্ধারে বিডিআর সদর দপ্তরে শুক্রবার দুপুর পৌনে একটায় নৌ বাহিনীর একটি ডুবুরি দল প্রবেশ করেছে।
এর আগে বিপুল সংখ্যক সেনাসদস্য উদ্ধার অভিযানের জন্য সেখানে যায়।
এদিকে সেনা কর্মকর্তা মেজর ইমরানের নেতৃত্বে সেনা সদস্যদের একটি দল বিডিআর সদর দপ্তরের প্রধান ফটকের ওপরে একটি কক্ষ থেকে ৩৬টি তাজা গ্রেনেড ও কিছু গোলাবারুদ উদ্ধার করে। মেজর ইমরান পৌনে একটার দিকে ওই স্থান থেকেই উপস্থিত সাংবাদিকদের তা দেখান।
বিডিনিউজ ২৪ ডটকম/পিসি/এফএফ/এসএম/জিএনএ/১৩১২ ঘ.
bdnews24