রাঙামাটি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের ঘটনায় রাঙামাটির আরেকটি মামলায় অভিযোগ গঠনের জন্য আগামী ১৫ ফেব্র"য়ারি তারিখ নির্ধারণ করেছে বিডিআর আদালত।
বৃহস্পতিবার বিডিআর মহাপরিচালকের নেতৃত্বাধীন বিশেষ আদালত-৪ এ তারিখ নির্ধারণ করে।
৯ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৭৫ জনকে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ৪০ মিনিটে আদালতের কার্যক্রম চলে।
আসামিদের মধ্যে ৩ জন সুবেদার, ৫ জন নায়েক সুবেদার, ১২ হাবিলদার, ৯ জন নায়েক, ১৪ জন ল্যান্স নায়েক এবং ৩২ সিপাহী।
বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতের বিচারকাজ পরিচালনা করেন। আদালতের অপর সদস্যরা হলেন বিডিআর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবদুর রউফ, মেজর গোলাম মোস্তফা আল মামুন ও অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী।
এছাড়া অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল ও হাবিবুর রহমান আদালতকে সহায়তা করছেন।
এ মামলায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম-উর রহমান।
বুধবার বিকালে এ মামলার কার্যক্রম বিচার শুরু হয়। আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেন মারিশ্যা ৯ রাইফেল ব্যাটালিয়নের প্রত্যক্ষদর্শী নায়েক সুবেদার সিগন্যালম্যান মো. রেজাউর রহমান।
বুধবার সকালে একই আদালত রাঙামাটির বিদ্রোহের অপর একটি মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ করে আগামী ১৪ ফেব্র"য়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন নির্ধারণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩০০ ঘ.
bdnews24