২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহ: রাঙামাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ

রাঙামাটির বিদ্রোহের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ করে আগামী ১৪ ফেব্র"য়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন নির্ধারণ করেছে বিডিআর আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2009, 06:04 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

রাঙামাটি, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বিদ্রোহের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ করে আগামী ১৪ ফেব্র"য়ারি আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন নির্ধারণ করেছে বিডিআর আদালত। বুধবার মামলার পঞ্চম দিনের শুনানির পর রাঙামাটির বিডিআর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৪ এ তারিখ ধার্য করে। বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম আদালতের বিচারকাজ পরিচালনা করেন। অপর দুই চিারক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ ও মেজর মোস্তফা আল মামুন। নয় আসামিকে ১৪ ফেব্র"য়ারি তাদের বক্তব্য মৌখিক বা লিখিতভাবে উপস্থাপন করতে বলা হয়েছে। আসামি শিব্বির আহমেদ, আবুল কালাম আজাদ, আব্দুর রহমান, সারোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, জহির উদ্দিন, সারোয়ার কামাল, শামসুল হক ও রাসেল কবির এদিন আদালতে উপস্থিত ছিলেন। এদের মধ্যে তিনজন হাবিলদার, একজন সিগন্যালম্যান ও পাঁচজন সিপাহী। আদালতকে সহায়তা করেন অ্যাটর্নি জেনারেল মনোনীত প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সোহরাওয়ার্দী। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করছেন লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিবুর করিম। তাকে সহায়তা করছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। গত ২৪ নভেম্বর রাঙামাটিতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হয়। ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় রাঙামাটি জেলার পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিটে জওয়ানরা বিদ্রোহ করে। এদের মধ্যে ৩৯ জনের বিরুদ্ধে তিনটি পৃথক বিদ্রোহ মামলা করা হয়। বাকি ৩০ জন জওয়ানকে পর্যায়ক্রমে আদালতে মুখোমুখি করা হবে বলে বিডিআর কর্মকর্তারা জানান। ঢাকার পিলখানা সদর দপ্তরে ২৫-২৬ ফেব্র"য়ারি বিডিআর বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। ওই সময় রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিদ্রোহের ঘটনায় রাঙামাটিসহ ছয়টি স্থানে বিশেষ আদালত বসিয়ে বিচার হচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা ও ফেনীতে বিডিআর আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। পিলখানায় হত্যা, লুণ্ঠনের বিচার হবে প্রচলিত আইনে বিশেষ আদালতে। বিদ্রোহের অভিযোগে সাড়ে তিন হাজার জওয়ানকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে এক্ষেত্রে সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/এমআই/১৪০০ ঘ.