২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআরের এক সদস্য হাসপাতালে ভর্তি

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) অসুস্থ এক সদস্যকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) অসুস্থ এক সদস্যকে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে মাহমুদ হাসান (২৪) নামের এই সিপাহীকে ভর্তি করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান তাকে হাসপাতালে নিয়ে আসেন। বিডিআরের ২২ ব্যাটালিয়নে কর্মরত মাহমুদকে দুইদিন আগে জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ডে নেওয়া হয় বলে সাংবাদিকদের জানান এসআই সাইদুর। তিনি বলেন, "হৃদরোগজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় মাহমুদকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।" ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর সদরদপ্তরের বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করছে সিআইডি। এ পর্যন্ত এ মামলায় সারাদেশে আড়াই হাজার বিডিআর সদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাঁচ হাজারের বেশি বিডিআর সদস্যকে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স