ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় পুরান ঢাকার ঠিকাদার দেলোয়ার হোসেনকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ।
সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এ আদেশ দেন।
গত ১০ নভেম্বর হাইকোর্ট দেলেয়ারকে জামিন দেয়।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এ কে এম জহিরুল হক আদেশের পর সাংবাদিকদের বলেন, "সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ দেলোয়ারের জামিন স্থগিত করেছে।"
দেলোয়ারের পক্ষে শুনানি করেন আবদুস বাছেত মজুমদার।
গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হয়।
দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ, বিদ্রোহের সময় মাইকিং করে বিডিআর সদস্যদেরকে উৎসাহ দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৫৫৩ঘ.
bdnews24