২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৬ আদালতে ৩৫০০ জওয়ানের বিচার

বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন,''বিডিআর বিদ্রোহের বিচার করতে আজ ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এই আদালত গঠনের মাধ্যমে বিডিআর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হলো।'' লিটন হায়দার জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিদ্রোহের অভিযোগে কমপক্ষে সাড়ে তিন হাজার বিডিআর জওয়ানের বিচার করতে সারাদেশে ছয়টি বিশেষ আদালত গঠন করেছে সরকার। রোববার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় দুইটি ও এর বাইরে চারটি আদালত গঠনের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিশেষ আদালত কেবল মাত্র বিডিআর বিদ্রোহের বিচার করবে।" বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন,''আজ ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এই আদালত গঠনের মাধ্যমে বিডিআর ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হলো।'' প্রতিটি বিশেষ আদালত তিন সদস্যের সমন্বয়ে গঠন করা হয়েছে। এতে বিডিআর'র একজন লে. কর্নেল ও একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। আদালতগুলোর প্রধান থাকবেন বিডিআর মহাপরিচালক। বিডিআর আইনের আওতায় খুলনা, রাজশাহী এবং কুষ্টিয়া সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়ন/স্থাপনাসমূহের জওয়ানদের বিচার হবে স্পেশাল কোর্ট নং-১ এ। স্পেশাল কোর্ট নং-২ এ বিচার হবে দিনাজপুর এবং রংপুর সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়ন/স্থাপনাসমূহের জওয়ানদের। স্পেশাল কোর্ট নং-৩-এ হবে সিলেট, কুমিল