২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মামলা নিয়ে আইনমন্ত্রীর বাসায় বৈঠক

বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্রসহ (চার্জশিট) সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার ও বিডিআরের ডেপুটি ডাইরেক্টর জেনারেল (ডিডিজি) উপস্থিত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্রসহ (চার্জশিট) সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার ও বিডিআরের ডেপুটি ডাইরেক্টর জেনারেল (ডিডিজি) উপস্থিত আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। গত ফেব্র"য়ারিতে পিলখানায় বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা জানান, বিদ্রোহের অভিযোগে প্রায় সাড়ে ৩ হাজার বিডিআর সদস্যকে আগামী নভেম্বরেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ছয়টি বিভাগে আলাদা আদালতে বিদ্রোহের এ বিচার হবে বিডিআর আইনে। হত্যা-লুণ্ঠন মামলায় প্রায় এক হাজার জওয়ানকে আসামি করা হতে পারে বলেও তিনি জানান। এর আগে গত ২১ অক্টোবর আইনমন্ত্রী শফিক জানান, বিডিআর মহাপরিচালকের নেতৃত্বে দেশের ছয়টি বিভাগে আলাদা ছয়টি আদালত গঠন করে এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হবে। তবে ওই ঘটনায় হত্যা, অগ্নিসংযোগসহ অন্য বড় অপরাধের বিচার হবে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) তদন্ত রিপোর্ট পাওয়ার পর। বিচার শুরুর একশ' ৩৫ দিনের মধ্যেই বিডিআর বিদ্রোহের বিচার শেষ করা হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী আরও জানান, বিদ্রোহের অভিযোগে অভিযুক্তরা আইনজীবী নিযুক্ত করতে পারবেন। তবে ওই আইনজীবী সাধারণ আদালতের মতো যুক্তিতর্কে অংশ নিতে পারবেন না। শুধু অভিযুক্তকে পরামর্শ দিতে পারবেন। পিলখানার ঘটনায় বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং হত্যা ও লুণ্ঠনের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হচ্ছে। সুপ্রিম কোর্টের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এইচএ/১৭২৫ ঘ.