সিলেট, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট বিডিআর সেক্টর সদর দপ্তরে বৃহস্পতিবার সকালে মকবুল হোসেন (৫৫) নামে এক বিডিআর সদস্যের মৃত্যু হয়েছে।
মকবুল হোসেন সুবেদার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়।
বিডিআর সিলেট সেক্টরের অপারেশন অফিসার মেজর কূহিনুর আলম নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে প্রাত্যহিক অনুশীলন শেষে মকবুল তার মেসে গিয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন।
সকাল ১০টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জানান মকবুলের মৃত্যু হয়েছে।
মেজর কূহিনুর বলেন, "মকবুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৬০২ ঘ.
bdnews24