২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পলাতক বিডিআর সদস্য গ্রেপ্তার

গাজীপুরে বুধবার মেহেদী হাসান (২২) নামে এক পলাতক বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সহযোগী লক্ষ্মী বেগমকে (২৫) গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

গাজীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বুধবার মেহেদী হাসান (২২) নামে এক পলাতক বিডিআর সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সহযোগী লক্ষ্মী বেগমকে (২৫) গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেহেদী ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ১নং ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের মতলব থানার উত্তর ছেঙ্গারচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিডিআরের ১নং ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মাসরুর আহমেদ সিহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেহেদী হাসান এখানে কর্মরত ছিলেন। গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে গিয়ে তিনি আর ফিরে আসেননি। পরে বিভাগীয় নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট থানায় পালানোর খবর দিয়ে তাকে গ্রেপ্তারের জন্য কাগজপত্র পাঠানো হয়।" তবে মেহেদী কী কারণে পালিয়েছিলেন বিডিআর কর্মকর্তা মাসরুর আহমেদ তা জানাননি। ওসি আব্দুল আউয়াল জানান, গোপন সংবাদ পেয়ে সকাল সাতটার দিকে কালীগঞ্জের বড় নগর ঘোড়াশাল-টঙ্গী বাইপাস সড়কে একটি স্কুটার থামিয়ে মেহেদীকে আটক করা হয়। এসময় স্কুটারে তল্লাশি চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। লক্ষ্মী বেগম নামে স্কুটারের এক যাত্রীকে আটক করা হলেও অপর দুই যাত্রী পালিয়ে যায়। লক্ষ্মী বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউরা থানার মোতস্ফা কামালের স্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২২০০ ঘ.