ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিডিআর সদস্যদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারে মামলায় কোনো প্রভাব পড়বেনা বলে মন্তব্য করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ।
বিডিআর বিদ্রোহের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১২ বিডিআর সদস্য মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আবেদন করেন।
মঙ্গলবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ বলেন, "যারা মামলা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন তারাই সমস্যায় পড়বেন। কেননা তাদের বক্তব্যের ক্ষেত্রে যথেষ্ট প্রমাণ রয়েছে।"
তদন্ত কর্মকর্তা জানান, জবানবন্দি প্রত্যাহার করলেও মামলার তদন্তে কোনো প্রভাব পড়বেনা। মামলার তদন্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
পিলখানা হত্যা মামলায় গ্রেপ্তার বিডিআর এর ১২ জন ল্যান্স নায়েক ও সিপাই মঙ্গলবার ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহারের আবেদন করেন আদালতে।
নির্যাতনের মাধ্যমে জোর করে মামলার তদন্তকারী কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ওই স্বীকারোক্তি আদায় করেছে বলে এই বিডিআর সদস্যরা দাবি করেন।
মঙ্গলবার দুপুরে তারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক রাশেদ কবিরের কাছে কাঠগড়ায় দাঁড়িয়ে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেন। তাদের মধ্যে অধিকাংশই নিয়ম অনুযায়ী নিজেদের হাতে লিখে এই আবেদন দাখিল করেন।
মঙ্গলবার যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহারের আবেদন করেছেন তারা হলেন
bdnews24