ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় গ্রেপ্তার বিডিআর এর ১২ জন ল্যান্স নায়েক ও সিপাই ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহারের আবেদন করেছেন আদালতে।
নির্যাতনের মাধ্যমে জোর করে মামলার তদন্তকারী কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ওই স্বীকারোক্তি আদায় করেছে বলে এই বিডিআর সদস্যরা দাবি করেছেন। প্রকাশ বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত
উল্লিখিত বিডিআর সদস্যরা মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের বিচারক রাশেদ কবিরের কাছে কাঠগড়ায় দাঁড়িয়ে এই স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করেন। তাদের মধ্যে অধিকাংশই নিয়ম অনুযায়ী নিজেদের হাতে লিখে এই আবেদন দাখিল করেন। (দ্বাদশ নামসহ)
বিচারক আইন অনুযায়ী এইসব আবেদন মামলার নথিতে রেখে দেন।
মঙ্গলবার যারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহারের আবেদন করেছেন তারা হলেন
bdnews24