২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিভাগে আলাদা আদালতে বিডিআর বিদ্রোহের বিচার শিগগিরই

দেশের ছয়টি বিভাগে আলাদা আদালত গঠন করে এ মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমার্ধে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। (আরও তথ্যসহ )

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 10:34 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের ছয়টি বিভাগে আলাদা আদালত গঠন করে এ মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমার্ধে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। (আরও তথ্যসহ ) বুধবার বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিডিআর মহাপরিচালকের নেতৃত্বে দেশের ছয়টি বিভাগে আলাদা ছয়টি আদালত গঠন করে এ মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে বিডিআর বিদ্রোহের বিচার শুরু হবে। তবে ওই ঘটনায় হত্যা, অগ্নিসংযোগসহ অন্য বড় অপরাধের বিচার হবে সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) তদন্ত রিপোর্ট পাওয়ার পর।" তিনি আরও বলেন, "বিডিআর মহাপরিচালকের নেতৃত্বে গঠিত আদালতে বিডিআরের পক্ষে কাজ করার জন্য বেশ কয়েকজন আইনজীবী চাওয়া হয়েছে। আমি ইতিমধ্যেই তাদের নাম পাঠিয়ে দিয়েছি। তবে তাদের সংখ্যা কতজন হবে, তা এই মুহূর্তে বলা যাবে না।" শফিক আহমেদ জানান, বিচার শুরুর একশ' ৩৫ দিনের মধ্যেই বিডিআর বিদ্রোহের বিচার শেষ করা হবে। তিনি আরও জানান, বিডিআর আইন অনুযায়ী বিচার হবে। এই বিচার প্রক্রিয়া নিয়ে কারও মনে প্রশ্ন থাকা উচিত নয়। বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। 'যারা এই ঘটনার তদন্ত করছে, তারাই আবার বিচার করবে, এতে কি বিচার নিরপেক্ষ হবে'-এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "আইন অনুযায়ী বিচার হবে। এতে কোনও পক্ষপাতিত্বের সুযোগ নেই।" সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, "বিদ্রোহের অভিযোগে অভিযুক্তরা আইনজীবী নিযুক্ত করতে পারবেন। তবে ওই আইনজীবী সাধারণ আদালতের মত যুক্তিতর্কে অংশ নিতে পারবেন না। শুধু অভিযুক্তকে পরামর্শ দিতে পারবেন।" ওইসব আদালতে সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা সিদ্ধান্তের বিষয়। তবে বিডিআরের পক্ষ থেকে আদালতের বিষয়গুলো সাংবাদিকদের অবহিত করা হবে।" তাহলে কি ক্যামেরা ট্রায়াল হচ্ছে-এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "আইন অনুযায়ীই সব কিছু হবে।" 'বিদ্রোহের ঘটনার পর অর্ধশতাধিক বিডিআর সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করা হবে কি না?'-এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আইনমন্ত্রী বলেন, "ওই বিষয়টি আমার এখতিয়ারে নেই। তাই আমি কিছু বলতে পারবো না।" গত ১৫ ই সেপ্টেম্বর সরকার বিডিআর বিদ্রোহের বিচার বিডিআর আইনে এবং পিলখানায় হত্যা ও লুণ্ঠনের বিচার দণ্ডবিধির সংশি