২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর মামলায় তোরাব আলী আরও একদিনের রিমান্ডে

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোরাব আলীকে আরও এক দিনের আইনি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোরাব আলীকে আরও এক দিনের আইনি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ তোরাব আলীকে একদিন রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান তা মঞ্জুর করেন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। সংশ্লিষ্ট আদালত পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে তোরাব আলীকে মোট ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। গত ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পিলখানা হত্যাযজ্ঞ মামলায় এক হাজার ৯৮৯ বিডিআর সদস্যকে এবং বিডিআর নন এমন ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে এক হাজার ৮৪০ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ৪২৩ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২১৪৭ ঘ.