ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) এর নতুন পোশাক চূড়ান্ত করে তা সরবরাহ শুরু হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিডিআরের জন্য কালো, খয়েরী, হালকা খয়েরী ও ছাই রঙের ক্যামোফ্লেজ পোশাক নির্ধারিত হয়েছে। নতুন পোশাক ক্রমান্বয়ে সদস্যদের মাঝে সরবরাহ করা হচ্ছে। তবে পুরাতন পোশাকের মজুদ শেষ না হওয়া পর্যন্ত নতুন পোশাকের পাশাপাশি পুরাতন পোশাকও ব্যবহৃত হবে।
গত ফেব্র"য়ারির বিদ্রোহের পর দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের নাম ও পোশাক পরিবর্তনের প্রস্তাব করা হয়।
অবশ্য ওই প্রস্তাব অনুমোদিত হওয়ার আগেই নতুন পোশাক পরে এবং সীমান্ত রক্ষী বাহিনীর নতুন নাম ব্যবহার করে বিতর্কিত হন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এমআই/১৭১৫ ঘ.
bdnews24