১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে ক্রিকেটাররা ভালো খেলা দেখাতে পারবেন, আশা প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ক্রিকেট খেলতে বাংলাদেশ দল এখন ভারতে অবস্থান করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2023, 12:12 PM

Updated : 28 Oct 2023, 04:11 PM

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল দল ভালো খেলা দেখাতে পারবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটাদের নিজেদের সবটুকু ঢেলে দিয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। শনিবার এই সাক্ষাৎকার প্রচার হয়।

বিশ্বকাপ ক্রিকেট খেলতে বাংলাদেশ দল এখন ভারতে অবস্থান করছে। ৭ অক্টোবর নিজেদের প্রথম খেলায় আফগানিস্তানের মুখোমুখি হবে।

বাংলাদেশ দল নিয়ে প্রত্যাশা কী- ভয়েস অব আমেরিকার সাক্ষাৎকার গ্রহীতার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সব সময় আশা করি। অবশ্যই বিশ্বকাপে একটা ভালো খেলা দেখাতে পারব।

“বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি, এটাই তো সবচেয়ে ভালো। ভালোভাবে থেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আমার আশা সব সময়।”

ক্রিকেটারদের সঙ্গে নিজের নিবিড় যোগাযোগের কথা তুলে ধরে তিনি বলেন, “আসার আগেও তাদের সঙ্গে কথা বললাম, প্লেয়ারদের সঙ্গে কথা বলি, অর্গানাইজার, তাদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি, খেলাধুলা, স্পোর্টসে যেন আমাদের দল ভালো করে, সেদিকে সব সময় দৃষ্টি থাকে।”

ক্রিকেটারদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে, তারা সব টুকু ঢেলে দিয়ে আন্তরিকতার সঙ্গে খেলবে, সেটাই আমি চাই।”

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)