ব্যাংকে ঢুকে টাকা লুট, দুই পুলিশসহ গ্রেপ্তার ৫
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া টাকা ও একটি মোটরসাইকেল।
ঢাকার পল্টনে আইএফআইসি ব্যাংকের ভেতর থেকে এক ব্যক্তিকে ধরে নিয়ে ২০ লাখ টাকা লুটের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে দুজন পুলিশ সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া টাকা ও একটি মোটরসাইকেল।
পুলিশ জানিয়েছে, সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আজিম উদ্দিন নামের এক ব্যক্তি আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ২০ লাখ টাকা জমা দিতে যান।
তিনি টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকার সময় পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে তার কাছে থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নেন।
ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, “আমরা পাঁচজনকে গ্রেপ্তার করেছি, তাদের মধ্যে দুজন পুলিশ কনস্টেবল, একজন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, বাকি দুজন তাদের পরিচিত।
“লুট হওয়া ২০ লাখ টাকা ও এ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
