১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঐকমত্য কমিশনের আলী রীয়াজের সঙ্গে ইইউ দূতের বৈঠক

দুজনের মধ্যে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঐকমত্য কমিশনের আলী রীয়াজের সঙ্গে ইইউ দূতের বৈঠক
আলী রীয়াজ ও মাইকেল মিলার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 05:21 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক হয়েছে। 

কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী জানিয়েছেন, বৈঠকে কমিশনের কর্মকাণ্ড, লক্ষ্য এবং অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন আলী রীয়াজ।

রাষ্ট্রদূত মাইকেল মিলার কমিশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।