২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে এসবি অফিসে আগুন

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিবাগে এসবি অফিসে আগুন

মালিবাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) অফিসে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 01:07 PM

Updated : 08 Sep 2022, 01:07 PM

রাজধানীর মালিবাগে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে এসবির কন্ট্রোল রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক।

তিনি বলেন, আগুন লাগার পর ভবনের ওই অংশ ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।