১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইয়াবা কারবারের অভিযোগে গেন্ডারিয়ায় গ্রেপ্তার ১

পুলিশের ভাষ্য, ইমান দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 07:05 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ঢাকার গেন্ডারিয়া থেকে ২০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার সকালে দয়াগঞ্জ মোড় এলাকা থকে ইমান হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

ডিবির লালবাগ বিভাগের বরাতে তিনি বলেন, ইমানকে গ্রেপ্তারের পর তার কাছে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। 

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমান দীর্ঘদিন ধরে গেন্ডারিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রির কথা স্বীকার করেছেন। 

এ ঘটনায় তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।