১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিতুমীর-ইডেনসহ ২১ কলেজে নতুন অধ্যক্ষ

বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপকরা অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2024, 09:29 AM

Updated : 26 Aug 2026, 10:26 AM

ঢাকার সরকারি তিতুমীর কলেজ ও ইডেন মহিলা কলেজসহ দেশের ২১টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপকরা অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন; সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফকে।