১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিকল্পনা কমিশনের সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে’ তাকে অবসরে পাঠানোর কথা বলা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 05:07 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে’ তাকে অবসরে পাঠানোর কথা বলা হয়। 

“জাহাঙ্গীর আলমের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বিবেচনা করে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতাবলে তাকে অবসরে পাঠিয়েছে।”

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা তিনি পাবেন।

এর আগে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করেন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল।