২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী রফিকুর রহমানের মৃত্যু

১৯৫৩ সালে হাই কোর্ট বিভাগে তালিকাভুক্ত এ আইনজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 12:55 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

সাত দশকের আইন পেশার ইতি ঘটিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুর রহমান মৃত্যুবরণ করেছেন। 

সোমবার সকাল সোয়া ৬টার দিকে ৯৭ বছর বয়সী এই জ্যেষ্ঠ আইনজীবী রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে মারা যান বলে জানিয়েছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর।

রফিকুর রহমান ১৯৫৩ সালে হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেছেন।

তিনি পড়াশোনা করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের লিংকনস ইনে।

রফিকুর রহমানের ছাত্র সবেক জ্যেষ্ঠ জেলা জজ ফওজুল আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্য আইন সংস্করণে তিনি তার এই গুণী শিক্ষকের সঙ্গে কাজ করেছেন, যা তার জন্য এক ‘বিরল সুযোগ’ ছিল।

ফওজুল শিক্ষক হিসেবে রফিকুর রহমানকে পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

রফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি প্রয়াতের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানি েয়ছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক জানান, রফিকুর রহমানের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সকাল থেকে এবং হাই কোর্ট বিভাগ দুপর ১টার পর থেকে কর্মবিরতিতে থাকছে।

মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শাহ মঞ্জুরুল।