নারায়ণগঞ্জে মোবাইল ‘চোরাকারবারি চক্রের’ ৭ সদস্য গ্রেপ্তার
র্যাব জানিয়েছে, তারা মোবাইল চোরাকারবারি চক্রের সদস্য।
নারায়ণগঞ্জে বিটিআরসির অনুমোদনহীন প্রায় দেড়শ মোবাইল সেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাব- ১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. তাইজুল ইসলাম (২৩), মো. ইয়াসিন (২১), মো. জাকির (২৭), মো. মামুন (৩৩), মো. আসিফ (২৫), মো. ফারুক হোসাইন (৪০) ও শাহ্পরাণ শুভ (২৫)।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রেপ্তার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিটিআরসির অনুমোদনবিহীন মোবাইল সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মজুদ, সরবরাহ ও ক্রয়-বিক্রয় করে আসছিল।”
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
