১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

র‌্যাব বলছে, গুলশান এলাকায় সমাজের উচ্চবিত্তের মানুষদের ‘অশ্লীল ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়’ করে আসছিলেন তামিম।

আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 06:28 PM

Updated : 22 Dec 2022, 06:28 PM

রাজধানীর গুলশান এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে গুলশানের শাহজাদপুর থেকে মো. তামিম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় সে সময়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গুলশান এলাকায় সমাজের উচ্চবিত্তের মানুষদের অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছিল তামিম। গুলশান এলাকায় তার আধিপত্য থাকায় এলাকার মানুষ আতঙ্কে থাকত।

“এছাড়াও সে নিরীহ জনসাধারণকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।”

তামিমের বিরুদ্ধে ডিএমপির রমনা থানা এবং মাদারীপুরের কালকিনী থানায় মারামারি, নাশকতা ও দাঙ্গা হাঙ্গামার একাধিক মামলা থাকার কথা জানিয়েছে র‌্যাব।