বিজয়নগরে পুড়ল ইলেক্ট্রনিক্স পণ্যের গুদাম
অগ্নি নির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগর হোটেল-৭১ এর পাশের গলিতে একটি দোতলা ভবনের উপরে টিনশেড গুদামে আগুন লাগার খবর পান তারা।
অগ্নি নির্বাপক বাহিনীর ১৩টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পল্টন থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া বলেন, ওই গুদামের নিচে একটি রেস্তোরাঁ আছে। গুদামে ইলেক্ট্রনিক্স পণ্য ছিল। হতাহতের কোনো খবর সেখানে পাওয়া যায়নি।
