১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপ: রানার-আপ বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সরকারপ্রধান বলেন, “পুরো জাতি তাদের এই সাফল্যে গর্বিত।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 09:00 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

টি-টোয়েন্টি দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপে রানার-আপ হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। 

মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তাকে উদ্ধৃত করে বলা হয়, “পুরো জাতি তাদের এই সাফল্যে গর্বিত।”

২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পাকিস্তানে দৃষ্টিহীনদের টি–টোয়েন্টি বিশ্বকাপ হয়। মঙ্গলবার মুলতানে ফাইনালে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে রানার-আপ হয়। 

লাহোর ও মুলতানে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের চতুর্থ সংস্করণে পাকিস্তান, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেপাল, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ মোট ছয়টি দেশ অংশগ্রহণ করে। 

২০২২ সালে ভারতে আয়োজিত আগের আসরেও বাংলাদেশ রানার-আপ হয়েছিল।