মিরপুরে বোতাম কারখানায় আগুন
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ঢাকার মিরপুরে একটি বোতাম কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার বিকাল ৩টার দিকে মিরপুর-১ নম্বর গোল চত্বরের পাশে একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, “ওই তলায় বোতাম কারখানা রয়েছে। আমাদের চারটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়।”
এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সর্ভিস।
