২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪১৬ জন

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে তারা দায়িত্ব পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 07:09 PM

Updated : 29 Nov 2026, 07:09 PM

৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১ হাজার ৪১৬ প্রার্থী। তাদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলেছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ১৫ মার্চ এবং ২১ মের সুপারিশপত্র অনুযায়ী ১ হাজার ৪১৬ জন প্রার্থীকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রার্থীদের আগামী ২০ ডিসেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে নির্দেশ দেওয়া হল।

জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন স্কেলে তারা দায়িত্ব পাবেন।

নির্ধারিত তারিখের মধ্যে কোন প্রার্থী কাজে যোগ না দিলে তিনি চাকরি করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

একইসঙ্গে নিয়োগ পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধন বা বাতিল কারার অধিকার কর্তৃপক্ষ রাখেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এর আগে ৮ ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দিয়ে ৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।

পুরনো খবর:

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী