১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী

চূড়ান্ত এ ফল পিএসসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 07:48 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দিয়ে ৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ফল প্রকাশ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি বলেন, ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) চূড়ান্ত এ ফল পাওয়া যাচ্ছে।

ফল দেখুন এখানে

২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৬ এপ্রিল। এতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছিলেন। ওই বছর ৯ মে প্রিলিমিনারি প্রকাশিত ফলে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন।

উত্তীর্ণ এসব প্রার্থীদের ২০২৪ সালের ২৮ অগাস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষায় বসার কথা ছিল। ছাত্র-জনতার আন্দোলনে ৫ অগাস্ট সরকার পরির্তনের পর ২৫ অগাস্ট এ পরীক্ষা স্থগিত করা হয়।

পরে ‘বৈষম্য দূরীকরণকে’ কারণ হিসেবে দেখিয়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ দেখিয়ে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি। আগে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জনের সঙ্গে আরও ১০ হাজার ৭৫৯ প্রার্থীকে উত্তীর্ণ করে ২০২৪ সালের ২৭ নভেম্বর ফল প্রকাশ করা হয়।

লিখিত পরীক্ষা শুরুর কথা ছিল ৮ মে থেকে। তবে প্রার্থীদের আন্দোলনের মুখে কমিশন ২১ মে তা স্থগিত করে। পরে ২৪ জুলাই থেকে শুরু হয় এ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা, যা ৩ অগাস্ট পর্যন্ত চলে। ১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।

এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২৭ নভেম্বর, যাতে উত্তীর্ণ হন ৪ হাজার ৪২ জন প্রার্থী৷ এক মাস পর গত ২৮ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা নেওয়া শুরু করেছিল পিএসসি।

৪৪তম বিসিএসে নিয়োগ পেলেন ১৪৯০ জনবাদ পড়লেন ১৮৬

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪০৪২

চুয়াল্লিশের ভাইভা শেষে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত 

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দিয়ে ৪৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ফল প্রকাশ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পিএসসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি বলেন, ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) চূড়ান্ত এ ফল পাওয়া যাচ্ছে।

ফল দেখুন এখানে

বিস্তারিত আসছে…