১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দুর্জয় ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এর আগে দুর্জয় ও তার স্ত্রীর ব্যাংক হিসাবও তলব করেছিল দুদক।

দুর্জয় ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নাইমুর রহমান দুর্জয়, ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 04:27 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি করে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন সার্বিক) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। 

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ’ এবং তার পরিবারের বিরুদ্ধে ‘জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সম্পদ অর্জনের’ অভিযোগ রয়েছে দুদকের হাতে। 

দুদকের আবেদনে বলা হয়, নাঈমুর রহমান দুর্জয় এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগগুলোর অনুসন্ধান চলছে, যা ‘মানিলন্ডারিং প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার জন্য’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, দুর্জয় এবং তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যদি তারা দেশত্যাগ করতে সক্ষম হন, তবে এই অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হবে।”

এর আগে দুর্জয় ও তার স্ত্রীর ব্যাংক হিসাবও তলব করেছিল দুদক।

পুরনো খবর

সাবেক ক্রিকেটার দুর্জয়, নাসিমের ছেলে তমালের দুর্নীতি অনুসন্ধানে দুদক

সাবেক ক্রিকেটার এমপি দুর্জয়ের ব্যাংক হিসাব তলব