১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু মেডিকেলসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদল

উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম বদলের সিদ্ধান্ত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 07:03 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

রাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়ার কাজের ধারাবাহিকতায় এবার পাল্টাল তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম।

এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।  

খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম বদলে হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। 

আর সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাতুন নাম রাখা হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই তিন বিশ্ববিদ্যালয়ের নাম বদলের সিদ্ধান্ত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাম পরিবর্তনের জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।