১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নৌ অধিদপ্তরের সাবেক প্রকৌশলী নাজমুল ও তার স্ত্রী কারাগারে

আদালতে আত্মসমর্পণ জামিন চাইলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ আদেন।

নৌ অধিদপ্তরের সাবেক প্রকৌশলী নাজমুল ও তার স্ত্রী কারাগারে
এসএম নাজমুল হক। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 12:10 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে দুদকের মামলায় নৌ পরিবহন অধিদপ্তরের সাবেক চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এস এম নাজমুল হক ও তার স্ত্রী সাহেলা নাজমুলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন।

তবে বিচারক সেই আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে এ আদালতের পেশকার ফয়েজ আহমেদ জানান।

এর আগে গত ৩০ জুলাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

নাজমুল ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ১৩১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৩ সালের ৩০ জুলাই মামলা করেন দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম।

এজাহারে বলা হয়, নাজমুল হক চাকরিতে থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার জন্য স্ত্রীর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ দেখান। তিনি অবৈধ আয় হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দণ্ডবিধির ১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।

পুরনো খবর-

নৌ অধিদপ্তরের সাবেক কর্মকর্তা ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান নৌ প্রকৌশলী নাজমুলের জামিন নাকচ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার প্রধান নৌ প্রকৌশলী রিমান্ডে

ঘুষ: রিমান্ড শেষে কারাগারে বরখাস্ত প্রধান নৌ প্রকৌশলী