১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ইউনূস

ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 11:25 AM

Updated : 26 Aug 2026, 12:23 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

এরপর সেখানে তিনি বক্তৃতা করেন বলে জানিয়েছে বাসস।

শনিবার স্থানীয় সময় সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা, তারপর তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়। 

অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চার দিনের প্রথম দ্বিপক্ষীয় সফরে বুধবার থেকে চীনে রয়েছেন মুহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।

শি-এর সঙ্গে বৈঠকের পর মুহাম্মদ ইউনূস প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘ইনভেস্টমেন্ট ডায়ালগে’ অংশ নেন।

ইউনূসের এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এছাড়া বাংলাদেশ চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, “দুই দেশ ব্যাপক সহযোগিতার সম্পর্ক স্থাপন করেছে, যা অনেক ইতিবাচক ফলাফল এনেছে। চীন থেকে বাংলাদেশের আমদানি বাড়ছে। আমাদের শিল্প-ব্যবহারের বেশিরভাগ পণ্য আসে চীন থেকে।”

ভবিষ্যতের দিকে তাকিয়ে ইউনূস দুই দেশের মধ্যে অর্থনৈতিক পরিপূরকতা এবং তাদের বিশাল সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। তিনি আশা করেন, আরও চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে একটি ‘বৃহত্তর বাজার উন্মুক্ত’ করবেন।“

সফর শেষে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন:

বেইজিংয়ে শি জিনপিং ও মুহাম্মদ ইউনূসের বৈঠক

চীনের ২১০ কোটি ডলারের বিনিয়োগঋণ ও অনুদান প্রতিশ্রুতি পেল বাংলাদেশ

সহযোগিতা এগিয়ে নিতে ঢাকা-বেইজিং ৯ চুক্তি ও এমওইউ

ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ক 'নতুন পর্যায়েপ্রবেশ করবেইউনূস

নদী খননপানিসম্পদে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও বেইজিং

বাংলাদেশের সম্ভাবনার কথা জানিয়ে চীনা বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনের জোরালো ভূমিকা চান ইউনূস