১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যাত্রাবাড়ীতে হত্যা: ৪ পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ ট্রাইব্যুনালের

তাদের মধ্যে একজনের নাম প্রকাশ পেয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 03:16 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

জুলাই-অগাস্টে যাত্রাবাড়ীতে গণহত্যা মামলায় চার পুলিশ কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

চার পুলিশ কর্মকর্তার মধ্যে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেনের নাম বললেও বাকিদের নাম প্রকাশ করেননি ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন, “চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম; আদালত সেটা মঞ্জুর করেছেন। এ চারজনের মধ্যে একজনের নাম প্রকাশ করছি। 

“তিনি হলেন যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। তিনি এখন পলাতক রয়েছেন।” 

অপর তিনজনও যাত্রাবাড়ী থানায় কর্মরত ছিলেন এবং এই ‘নৃশংসতায় (অ্যাট্রোসিটি) জড়িত’ ছিলেন বলে মন্তব্য করেন প্রধান কৌঁসুলি তাজুল।