১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুরান ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চলবে এই গ্যাস ‘শাটডাউন’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 01:14 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

গাসের পাইপলাইনের মেরামত কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর ইসলামবাগ, লালবাগসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। 

বুধবার এক শাট ডাউন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সেখানে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ইসলামবাগ এলাকা, রহমতগঞ্জ, লালবাগ ডিপিডিসি সাব-স্টেশন সংলগ্ন এলাকা, লাকশাম বাজার, চান্দিরঘাট এলাকাসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও সতর্ক করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।