২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে খবর ভুয়া: আইন উপদেষ্টা

ফেইসবুকে আসিফ নজরুল লিখেছেন, “রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভুয়া।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 03:01 PM

Updated : 26 Aug 2026, 10:15 AM

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যে খবর ফেইসবুকে ছড়ানো হয়েছে, তা ‘ভুয়া’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার ফেইসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভুয়া।”

ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ অগাস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথগ্রহণ করে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

পরদিন শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি হয়। তাতে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

পরদিন ছাত্র জনতার দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের খবর আইন উপদেষ্টাই দিয়েছিলেন।

শেখ হাসিনার মনোনয়নে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের দ্বাবিংশতম রাষ্ট্রপতি হিসেবে ‘সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধানের’ শপথ নেন মো. সাহাবুদ্দিন।

পুরনো খবর

এখতিয়ারাধীন যা করার আছে, সর্বাত্মক চেষ্টা করব: আইন উপদেষ্টা

পদ ছাড়তে হল প্রধান বিচারপতিকেও

অন্তর্বর্তী সরকার: সংস্কারের লক্ষ্যে পদত্যাগ আর পরিবর্তনের হিড়িক