ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঢাকায় আসবেন ১০ সেপ্টেম্বর
৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ঢাকা সফরের দিনক্ষণ ঠিক হয়েছে।
ঢাকায় ফরাসি দূতাবাস জানিয়েছে, ভারতে জি-২০ সম্মেলনে যোগ দিয়ে ১০ সেপ্টেম্বর দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসবেন তিনি।
সোমবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ম্যাক্রোঁ। এর পাশাপাশি ধানমণ্ডি ৩২ নম্বর পরিদর্শন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন হবে। সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
