২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

শ্যামলীতে ভোরে একটি কভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে তারা নিহত হন।

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার শ্যামলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2022, 01:37 PM

Updated : 13 Aug 2022, 04:11 PM

ঢাকার শ্যামলীতে থেমে থাকা কভার্ডভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার ভোর ৪টায় শ্যামলী রূপায়ন টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে।

থানার এসআই রাকিবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কভার্ড ভ্যানটি নষ্ট হওয়ায় রাস্তার ধারে থামানো অবস্থায় ছিল। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি ট্রাক কভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে কভার্ডভ্যান চালকের সহকারী রনি (৩৭) এবং ট্রাকচালক রাজু (২৬) ঘটনাস্থলেই প্রাণ হারান।

কভার্ডভ্যানের চালক হাসান (৩২) আহত হয়েছেন। তাকে জাতীয় অর্থপেডিক ও পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

কভার্ডভ্যান ও ট্রাকটি পুলিশ আটক করেছে বলে জানান এসআই রাকিবুল।