২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপরাধমূলক কর্মকাণ্ড: যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ৫০ কিশোর গ্রেপ্তার

তাদের কাছ থেকে ১১টি লাঠি, ১৭টি চাকু, চাইনিজ কুড়াল, ইলেক্ট্রিক শক দেওয়ার যন্ত্র জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2024, 05:46 PM

Updated : 21 Feb 2024, 05:56 PM

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ৫০ জন কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারা কিশোররা ‘টপবাজ গ্রুপ’, ‘গ্যাংস্টার প্যারাডাইস’, ‘বয়েজ হাই ভোল্টেজ’, ‘দে-দৌড়’, ‘হ্যাচকা টান’ও ‘বুস্টার’- এমন বিভিন্ন নামে দল গড়ে নানা অপরাধ করে আসছিল। 

তাদের কাছ থেকে ১১টি লাঠি, ১৭টি চাকু, চাইনিজ কুড়াল, ইলেক্ট্রিক শক দেওয়ার যন্ত্র জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। 

গত এক বছরে র‌্যাবের অভিযানে বিভিন্ন কিশোর দলের ৩৪৯ জন সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।