২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ জেলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য।

৬ জেলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন
সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের পর মঙ্গলবার বিকালে নিউ মার্কেটের সামনে অবস্থান নেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। ছবি: মাহমুদ জামান অভি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 06:08 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

চলমান কোটা সংস্কার আন্দোলনে সংঘাত ছড়িয়ে পড়ায় ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, রংপুর, গাজীপুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য।   

তবে এ সব জেলায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য তিনি দেননি।

গত দুই সপ্তাহ ধরে চলা কোটাবিরোধী আন্দোলন এখন সহিংস রূপ পেয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনে থাকা শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর আসছে।

এসব সংঘর্ষের মধ্যে চট্টগ্রামে তিনজন এবং ঢাকায় দুজন এবং রংপুরে একজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।