মালিবাগে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই
ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
রাজধানীর মালিবাগ রেলগেইট সংলগ্ন সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার জুমার নামাজের পর মূল সড়কের ওপর সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে ওই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার জাহিদ ককটেল বিস্ফোরণের তথ্য দিয়েছেন।
তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
