১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষায় মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে

মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হল মাঠের পাশে অপেক্ষা করছিলেন শামীম আরা; হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরীক্ষার হলে মেয়ে, বাইরে অপেক্ষায় মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় থাকা এক নারী হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 09:08 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থীর মা হলের বাইরে অপেক্ষায় থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুহসীন হল মাঠে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে বলে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন।

ওই শিক্ষার্থীর নাম আরোয়া তাবাসসুম। তার মা শামীম আরা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার মিরপুর ১৩ নম্বরে থাকেন তারা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হল মাঠের পাশে অপেক্ষা করছিলেন শামীম আরা। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আশেপাশের লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, পুলিশ বিষয়টি তদারকি করেছে। প্রক্রিয়া শেষে মরদেহ তারা পরিবারের কাছে হস্তান্তর করেছে।