১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিসি সম্মেলন মধ্য ফেব্রুয়ারিতে, চলবে তিন দিন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করবেন।

ডিসি সম্মেলন মধ্য ফেব্রুয়ারিতে, চলবে তিন দিন
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার তেজগাঁও কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 02:30 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দিন তারিখ ঠিক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি এই সম্মেলন হবে বলে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান নিশ্চিত করেছেন।

সবশেষ জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এ বছরের ৩-৬ মার্চ।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১৬ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধনী পর্বে যুক্ত থাকবেন। 

ওইদিন বিকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অধিবেশনগুলো শুরু হবে।

এ বছর সংসদ ও স্পিকার না থাকায় অধিবেশন আয়োজন সূচিতে বেশকিছু পরিবর্তন থাকছে।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।