১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজধানীর সড়কে দুই মৃত্যু

বৃহস্পতিবার ভোরের দিকে পল্টনে এবং বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ীতে দুর্ঘটনাগুলো ঘটে।

রাজধানীর সড়কে দুই মৃত্যু
ফাইল ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2024, 11:08 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

রাজধানীতে দুই সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির প্রাণ গেছে। 

বৃহস্পতিবার ভোরের দিকে পল্টনে এবং বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ীতে দুর্ঘটনাগুলো ঘটে।

পল্টন থানার এসআই আব্দুল আজিজ বলেন, ভোর সোয়া ৫টার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে সড়কদ্বীপে উঠে পড়লে সেখানে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি চাপা পড়েন।

পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওই ব্যক্তির বয়স আনুমানিক ত্রিশের ঘরে, তার নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

এসআই আব্দুল আজিজ জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে জব্দ করে চালক মহসিনকে গ্রেপ্তার করেছেন তারা। 

এদিকে রাত সোয়া ১টার দিকে যাত্রাবাড়ী থানার জনপথ মোড় ফ্লাইওভারের উপরে এক ব্যক্তি গাড়ি চাপায় মারা যান। 

যাত্রবাড়ী থানার এসআই হীরামন বিশ্বাস জানান, গাড়িটিকে চিহ্নিত করা যায়নি। সকাল পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয়ও জানা সম্ভব হয়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর।

নিহত দুজনই ভবঘুরে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।