২৫ শে মার্চঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা
একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলনের দিনগুলোতে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদের কর্মকাণ্ড পরিচালিত হয় ইকবাল হল তথা জহুরুল হক হল থেকে।
১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলিত প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা। '৭১-এর ১৫ ফেব্রুয়ারি জয়বাংলা বাহিনী বঙ্গবন্ধুকে গার্ড অব অনার দিয়েছিল এই পতাকা দিয়ে।
চারু ও কারুকলার শিল্পীদের স্বাধীনতার দাবিতে শোভাযাত্রা
বস্তুত ঊনসত্তরের গণআন্দোলনের সময় থেকে ওই ছাত্রাবাসটি ছিল স্বাধিকার তথা স্বাধীনতা সংগ্রামের সদর দপ্তর বিশেষ। সত্তরের সাধারণ নির্বাচনের ঐতিহাসিক গণরায়কে নস্যাৎ করার জন্য একাত্তর সালের ১ মার্চ পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খান বেতার ঘোষণার মাধ্যমে ৩ মার্চ ঢাকায় আহূত জাতীয় সংসদের অধিবেশন স্থগিত ঘোষণা করে। এর প্রতিক্রিয়ায় বঙ্গবন
