উপমহাদেশের সঙ্গীতকার কমল দাশগুপ্ত
১৯৫০ সালে বিয়ের পরে, স্ত্রী ফিরোজা বেগম ও বন্ধুদের সাথে কমল দাশগুপ্ত (ডান দিক থেকে দ্বিতীয়)
প্রাক কমল যুগ
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১), দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩), রজনীকান্ত সেন (১৯৬৫-১৯১০), অতুল প্রসাদ সেন (১৯৭১-১৯৩৪)-এর সময় বিজ্ঞানের আবিষ্কার—ধ্বনি ধরে রাখার যন্ত্র আবিষ্কৃত হয় এবং এদেশেও আসে। কিন্তু পরে হলেও তাঁদের গীতসুধারস ছাপিয়ে নজরুলের আবির্ভাব। আর ধ্বনি শ্রুতি বদ্ধ করার যন্ত্র এবং বেতার (কোলকাতা ১৯২৬) ভারতবর্ষে ব্যবহৃত হচ্ছে। অথচ রবীন্দ্রনাথ-নজরুল ছাড়া কেউ এর তেমন অনুগ্রহ পায়নি। সবটুকু পেলে রেকর্ড কোম্পানির সুবাদে তাঁদের কৃত গীত ও সুরে আজ আপ্লুত হতে পারতাম এবং আর তুলনামূলক গবেষণায় তা সহায়ক হতো।
বাংলা গানে নজরুলের সর্বগ্রাসী সুরে যারা একটুখানি স্থান পেতে সচেষ্ট ছিলেন তাদের মধ্যে ধীরেন মুখোপাধ্যায় ( ? ), তুলসী লাহিড়ী (১৮৯৭-১৯৫৯), পঙ্কজ মল্লিক (১৯০৫-১৯৭৮), সুবল দাশ গুপ্ত (১৯১৪-১৯৫২), ভীমদেব চট্টোপাধ্যায় (১৯০৯-১৯৭৭), ধীরেন দাস (১৯০২-১৯৬১), শৈলেশ দত্ত গুপ্ত (?-১৯৬৩), কৃষ্ণচন্দ্র দে (১৮৯৩-১৯৬২), গিরীন চক্রবর্তী (১৯১২-১৯৬৫), হীরেন বসু (১৯০২-১৯৮৭), রাইচাঁদ (১৮৮৮-১৯৬৩), কালীপদ সেন ( ? ), জগৎ ঘটক (১৯০২-১৯৮৯), হিমাংশু দত্ত (১৯০৮-১৯৪৪), রঞ্জিত রায় (১৯০৩-১৯৫৯) প্রমূখ অন্যতম। আর কয়েকজন গীতিকার ছিলেন যারা নজরুলের কাছাকাছি সময়ে গান রচনা করতেন। অজয় ভট্টাচার্য (১৯০৬-১৯৪৩), কুমুদ রঞ্জন মল্লিক (১৮৮২-১৯৭০), সুবোধ পুরকায়স্থ (১৯০৭-১৯৮৪), প্রণব রায় (১৯০৮-১৯৭৫)—যাঁরা শুধু গান রচনা করেছেন। অন্য সুরকারের সুরারোপে তাদের বাণী প্রাণ পেয়েছে।
বংশ, জন্ম ও কমল পরিবার
বাংলা গানের এই বিস্তৃত অঙ্গনে সর্বগ্রাহী প্রতিভা ছিল কাজী নজরুল ইসলামের। তাঁরই ছত্রছায়ায় কাজ করে একেবারে ভিন্নমাত্রা নিয়ে বেরিয়ে এলেন শিষ্য কমল দাশগুপ্ত (১৯১২-১৯৭৪)। কোলকাতা-বম্বে দু'স্থানেই তাঁর বিচরণ। ১৯৪২ সনে নজরুলকে আহত করার পর পাকিস্তান আন্দোলনকারীরা যখন তাঁর সৃষ্টিকে নিহত করলেন তখনই কমল দাশগুপ্ত বাংলা গান সুরারোপে গগনস্পর্শী কারিশমা দেখালেন। যদিও নজরুল পুরোপুরি অসুস্থ হন ১৯৪৫ সালে।
১৯১২ সালের জুলাই মাসে কমল দাশগুপ্তের জন্ম। পিতা তারাপ্রসন্ন দাশগুপ্ত। বর্তমান নড়াইল জেলার কালিয়া থানার বেন্দা গ্রামে তাদের বাড়ি। ১৯৩৪ সাল থেকে ১৯৪২ পর্যন্ত নজরুলের নিকট তাঁর সুরের মায়াজাল বোনা। সহযোগী হিসেবে কাজ করলেও মাস্টার কমল নামে নজরুল সঙ্গীত গেয়েছেন। প্রভাত বীণা তব বাজে তেওড়া তালে, ভৈরব রাগে তাঁর এই গান। বড়দা বিমল দাশগুপ্ত এবং কনিষ্ঠ সুবল দাশগুপ্তও সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত। বড়দা বিমল দাশগুপ্তের ১৯১০ সালে জন্ম হয়। আর সুবলের ১৯১৪ সালে।
এক সময় পিতার ব্যবসা উপলক্ষে তারা বেশ কয়েক বছর কুমিল্লায় অবস্থান করেন। কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি বি.কম পাশ করেন। বড়দা প্রফেসর বিমল দাশগুপ্ত শুধু কৌতুক গায়ক ছিলেন না, একজন ভারত বিখ্যাত যাদুকরও ছিলেন। যাদুবিদ্যায় মুন্সিয়ানার জন্য 'প্রফেসর' উপাধি পান। তিন ভাই, তিন বোনের প্রায় সবাই সঙ্গীত সাধনা করেছেন। বিমল দাশগুপ্ত নজরুলের হাসির গান—বিয়ের আগে ও পরে (এন-৭২৭৫), পন্ডিত মশায়ের ব্যাঘ্র শিকার (১ম ও ২য় খন্ড-এন-৭১৮০, ১৯৩৩ সাল), বদনাগারুতে টিকি আর টুপিতে (এন-৭৪২২)—এগুলির সফল শিল্পী। সুবল দাশগুপ্ত চলচ্চিত্র শিল্পের সুরকার শুধু নয়, একজন ভালো তবলা বাদকও ছিলেন। এই পরিবারের সকল সদস্য নজরুল সান্নিধ্যে ধন্য।
কমল দাশগুপ্ত নজরুলের বেশ কয়েকটি গানে সুর করেছেন। অনাদরে স্বামী আছি পরে (শিল্পী-মোহন লাল মুকুল, এফ.টি-১২০৯৭), অনাদিকাল হতে (সাধক সংঘ, এফ.টি-১২১৯৬), আজি আল কোরায়শী (শিল্পী- আব্দুল লতিফ, এফ.টি-৪৮৮৪), আমার প্রিয় হজরত (শিল্পী- আব্বাস উদ্দিন আহমেদ, এফ.টি-১২১০০), মনে রাখার দিন গিয়েছে (শিল্পী- ভক্তিরঞ্জন রায়, এফ.টি-৪৯২২), মা তোমার অন্ধ ছেলে (এফ.টি-১২৪৮৮), ইত্যাদি নানা বিষয়ের নজরুল রচিত গানে কনিষ্ঠ ভ্রাতা সুবল সুরারোপ করেন।
প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুর ও কণ্ঠে বাংলা গান
শুধু কমল দাশগুপ্ত নয়, দাশগুপ্ত পরিবারের সকল সদস্যের মধ্যে নজরুল প্রতিভা স্থান করে নিয়েছিল। প্রফেসর বিমল দাশগুপ্ত জ্যেষ্ঠতার সুবাদে নজরুল সাগরে প্রথম সাঁতার কাটলেন। বিখ্যাত হাসির গান—তও হে ভ্যা ভ্যা কাম বা ওহো আজকে হইবো মোর বিয়া, টিকি আর টুপিতে গানগুলি গাইলেন। সুর করলেন—ওকে চলেছে বনপথে (মিস আশালতা-এফ.টি-৩৭২৭, জানুয়ারি-১৯৩৫), ওগো বকুল ফুল (বোন- সুধীরা দাশগুপ্তা ও অন্যান্য, এমজে-১২), তুমি সুন্দর হতে সুন্দর (আঙ্গুরবালা), বদনা গাড়ূতে বসে (এন-৭৪২২, অক্টোবর: ১৯৩৫) ইত্যাদি গান। ভক্ত তব ডাকে (এইচ-৯৭১০, ১ম খন্ড)-র মতো গানও তিনি গাইলেন।
ঠিক তেমনি তাঁর পথ অনুসরণ করলেন কমলের কনিষ্ঠ সুবল দাশগুপ্ত। কণ্ঠ দিলেন—ডেকো না আর, তব ঐ চঞ্চল আঁখিসহ অনেক নজরুল সঙ্গীতে। নজরুল এই পরিবারের সকল সদস্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই সুবল দাশগুপ্ত নজরুলের অনেক গানে সুরারোপও করেছেন। 'মনে রাখার দিন গিয়েছে', 'তুমি আমার চোখের বালি' (কুঞ্জলাল সিংহ), 'তোরই নামে কবচ' (ভবানী দাস), 'ত্রাণ কর মওলা মদিনার' (আববাসউদ্দীন), 'ধীরে বহ ভোরের হাওয়া' (?), 'নাটুয়া ঠমকে যায়' (নারায়ণ দাস বসু), 'মধুর আরতি তব' (সাধক সংঘ) ইত্যাদি গানে সুর সংযোজন করেছেন। দাশগুপ্ত পরিবারের সদস্যগণ উদার মানসিকতায় শুধু ভারতীয় মিথ নয়, অনেক ইসলামী গানের সুর করেছেন।
কবি নিজে বিমল, সুবল—কমল নয়, পরিবারের অন্য তিন বোনের কণ্ঠ রেকর্ডিং জগতে ব্যবহার করতে কোরাস গানের আয়োজন করেন। তাই কখনো সাধক সংঘ, আবার কখনও 'বাংলার ছেলেমেয়ে' ও 'শিশু মঙ্গল সমিতি' নামে রেকর্ড করিয়েছেন। এরই ধারাবাহিকতায় কমল দাশগুপ্ত অবগাহন করলেন নজরুল সাগরে। মন্থন করে নতুন নতুন সুর সৃষ্টি করলেন কমল। স্বকীয়তার জন্য অমর হয়ে রইলেন বাংলা গানে।
তিন বোনের মধ্যে ইন্দিরা সেন, সুধীরা সেনগুপ্তার গাওয়া নজরুল সঙ্গীত পাওয়া যায়। ভাই সুবল দাশগুপ্তের হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৫২ সালে অকালে মৃত্যু হয়। বোন ইন্দিরার গাওয়া বাংলা গানের মধ্যে (১) মোর গানের প্রদীপ জ্বলে, (২) মোর দেহ মন দেউল তলে, (৩) যে গান ফোটে আপন মনে বিখ্যাত। ষাটের দশকের প্রথম দিকে উচ্চ রক্তচাপে তাঁর মৃত্যু হয়। মেজো বোন সুধীরা সেনগুপ্তা যে গানগুলি গেয়েছেন তার মধ্যে—কলঙ্ক আর জোছনায় মেশা (এন-১৭০৩৭), মাধব গোবিন্দ (এফটি-৩৪৩৭), প্রেম নুপুর বাঁধি (এন-২৭৪৩৯), মা এসেছে, মা এসেছে (এন-৭২৭৩, সে-১৯৩৪), প্রণমি শ্রীদুর্গে (এন-৯৯৪৬) অন্যতম। শেষের গান দুটি কমল, সুবল ও সুধীরা সমবেত কণ্ঠে গেয়েছেন। তাই রেকর্ডের শিরোনাম দিয়েছেন—'বাংলার ছেলেমেয়ে'।
কমল, যুথিকা ও সঙ্গীতে তাঁদের অবদান
কমল দাশগুপ্তের জীবনে বাল বিধবা যুথিকা রায় এক সুস্থিরতা আনেন। এই নারীকে কমল নিজে নতুন মাত্রার সুর সংযোজন করে গাওয়ালেন। তাঁর বিখ্যাত গান (১) আমি ভোরের যুথিকা (২) সাঁঝের তারকা আমি পথ হারায়ে—গান দুটি তৎকালীন রেকর্ড জগতের গানে নতুন স্বাদের কারণে বাণিজ্যিক সফলতা পেলো। তিনি পরবর্তীকালে যুথিকাকে মীরাবাঈয়ের ভজন গাওয়ালেন। মোহনদাস করমচাঁদ গান্ধী তার ভজন শুনে যুথিকাকে 'মীরাবাঈ' উপাধি উপহার দেন। এর জন্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কমল দাশগুপ্তকে সম্মানজনক 'ডক্টরেট' উপাধি প্রদান করে। হায়দরাবাদের নিজাম তাকে তার মসনদের গোল্ডেন জুবিলী উপলক্ষে সঙ্গীত সৃষ্টির দায়িত্ব দেন; যে রেকর্ড নিজামের দরবারে এখনো সংরক্ষিত। ভারতীয় সামরিক বাহিনীর রণসঙ্গীত 'কদম কদম বঢ়ায়ে যা' কমল দাশ গুপ্তর অনন্য সৃষ্টি। ১৯৫৮ সালে তাঁর সুরারোপিত গানের সংখ্যা সাত হাজার হওয়ায় এইচএমভি রেকর্ড কোম্পানি তাঁর সিলভার জুবিলী পালন করে। প্রতিমাসে গড়ে ৪৫টি গান সুর করার কৃতিত্ব ছিল কমল দাশগুপ্তের।
কমল দাশগুপ্তের সুরে গাইছেন যুথিকা রায় ১৯৪২-৪৩
কমল দাশগুপ্ত সুরারোপিত কয়েকটি বিখ্যাত গান
| গানের বাণী | গীতিকার | চলচ্চিত্র/শিল্পী |
| বনের কুসুম বলে | প্রণব রায় | কমলা ঝরিয়া |
| এনেছি আমার শত জনমের | প্রণব রায় | |
| যদি আপনার মনে মাধুরী | প্রণব রায় | শেষ উত্তর/কাননবালা |
| তুমি তো জানো না | প্রণব রায় | জগন্ময় মিত্র |
| ভালবাসা মোরে ভিখারী করেছে | মোহিনী চৌধুরী | জগন্ময় মিত্র |
| ভুলি নাই ভুলি নাই | মোহিনী চৌধুরী | জগন্ময় মিত্র |
| তুমি কি এখন দেখিছ স্বপন | প্রণব রায় | জগন্ময় মিত্র |
| মেনেছি গো হার মেনেছি | সুবোধ পুরকায়স্থ | জগন্ময় মিত্র |
| পৃথিবী আমারে চায় | মোহিনী চৌধুরী | সত্য চৌধুরী |
| যেথা গান থেমে যায় | মোহিনী চৌধুরী | সত্য চৌধুরী |
| কেন আগের মতো | প্রণব রায় | জগন্ময় মিত্র |
| আমি দরম বৈশাখী ঝড় | মোহিনী চৌধুরী | জগন্ময় মিত্র |
| আমি স্বপ্ন দেখেছি | চারু মুখোপাধ্যায় | জগন্ময় মিত্র |
| নাবিক আমার | প্রেমেন্দ্র মিত্র | অমল মুখোপাধ্যায় |
| একি স্বপ্ন শুধুই একি কল্পনা | মোহিনী চৌধুরী | অনুপ ঘোষাল |
| ঘুমের ছায়া চাঁদের চোখে | প্রণব রায় | তালাত মাহমুদ |
| শোনো গো সোনার মেয়ে | প্রণব রায় | তালাত মাহমুদ |
| দু'টি পাখি দু'টি তীরে | গিরীণ চক্রবর্তী | তালাত মাহমুদ |
| জানি জানি একদিন | সুবোধ পুরকায়স্থ | হেমম মুখোপাধ্যায় |
| সেদিন নিশিথে বরিষণ শেষে | সুবোধ পুরকায়স্থ | হেমম মুখোপাধ্যায় |
| কতদিন দেখিনি তোমায় | প্রণব রায় | মান্না দে |
| মেনেছি গো হার মেনেছি | সুবোধ পুরকায়স্থ | মান্না দে |
এইচএমভি'র প্রধান প্রশিক্ষক উস্তাদ জমিরুদ্দীন খাঁ (১৮৭৫-১৯৩৯) কমল-সুবলকে তাঁর পুত্রবৎ স্নেহ করতেন। কাওয়ালী গান কমল-সুবলের কণ্ঠে রেকর্ড করার পর কবির দেয়া নাম 'চাঁদ-সুরুজ' কাওয়াল ছদ্মনাম দিয়ে রেকর্ড প্রকাশ করেন। আমেরিকান পরিচালক মি. এলিস ডিনকন এর ওয়ার প্রপাগান্ডা সম্বলিত ভারতীয় ছবির আবহ সঙ্গীত রচনা করেন।
১৯৪৪ সালে সারাদেশে দুর্ভিক্ষ হয়। মানুষের প্রতি তাঁর অসীম ভালবাসা। সে সময় তিনি নিজ খরচে লঙ্গরখানা খোলেন। এ ছাড়া তাদের এই অবস্থাকে স্মৃতিতে ধরে রাখার জন্য সঙ্গীত সুরারোপ করে যুঁথিকা রায়ের সাথে দ্বৈতকণ্ঠে সর্বভারতীয় ভাষায় (হিন্দী) গেয়েছিলেন। গানটি—
কুসু আঁসু আউর কুসু হাসিছে হ্যায়
এ দুনিয়া ব্যনি হ্যমারীত
এ গান প্রসঙ্গে কমল দাশগুপ্তর এক দশকের সুহৃদ ও শিষ্য আসাদুল হক লিখেন—''গানটি শুরু হয় চমকপ্রদ অর্কেষ্ট্রার মাধ্যমে কাহারবা তালে। প্রথম লাইনটা দুইবার কাহারবা তালে গাইবার পর যখন গানটা অন্তরাতে প্রবেশ করে তখন তাল বদল হয়ে শুরু হয় দাদরাতে। অমরার প্রথম লাইনটা গায় পুরুষ কণ্ঠে একবার, তারপর পুরুষকণ্ঠ যখন ঐ লাইটা পুনরায় ঐ একই সুরে ও তালে গাইতে থাকে—তখন নারীকণ্ঠ অন্তরায় দ্বিতীয় লাইনটা শুরু করে ঢিমা দাদরায় পৃথক সুরে। একই সাথে দুটো লাইন দুটো কণ্ঠে, দুটো সুরে ও দুটো তালে। সব চাইতে চমকপ্রদ এই যে, লাইন দুটো শুরু হচ্ছে একসাথে আবার শেষও হচ্ছে একসাথে। এমন সুন্দর করে ব্যালেন্স করা হয়েছে যে গানের বাণী ভিন্ন হলেও কথাগুলো সবই বোঝা যাচ্ছে। তিনটি অন্তরাই এমনিভাবে শেষ করা হয়েছে। সুরকারের সুরের এমনি কৌশল ও তালের এমনই হিসাব যা ভাবলে অবাক হতে হয়। সাধারণভাবে হিসাব করলে দেখা যায় ৮× ৩ = ২৪ (কাহারবা) ও ৬ × ৪ = ২৪ (দাদরা) তাল দুটি একসাথে শুরু হলে একবার সম (অন্ত্যমিল) আসবেই।''
এ গানটির সুর, বাণী ও ছন্দের ব্যাখ্যা শুনে বোঝা যায় কতবড় সুরকার ছিলেন সুরের মাস্টার কমল দাশগুপ্ত।
পরিবার প্রিয় কমল
অসাধারণ তাঁর মাতৃভক্তি। বাবা ও বড়দার মৃত্যুর পর মাকে কথা দিয়েছিলেন তিনি পরিবারকে দেখবেন। সবার বিয়ে ও সংসার দেখতেন মধুময় স্নেহে। তাঁর নিজের বিয়ের কথা যখন উঠলো, তখনই মা ও কনিষ্ঠ ভ্রাতা সুবল মারা গেলেন। এ সময় শোকে কাতর কমল একটি চলচ্চিত্র প্রযোজনায় হাত দেন। কিন্তু ফ্লপ হওয়ায় সর্বশান্ত হন। তাই সৃষ্টিশীলতা থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলেন। প্রায় একযুগ পর তিনি পর্ব পরিচয়ে ফিরোজার সান্নিধ্যে আসেন। ফিরোজার বড় দুলাভাইয়ের অপব্যবহারে ফিরোজা তখন কোলকাতায় অবস্থান করেন। ১৯৫৫ সালে তাঁরা দু'জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কমল দাশগুপ্তের সুরে হিন্দি গান গাইছেন ফিরোজা বেগম
নজরুলের গানে কমল দাশগুপ্তের কণ্ঠ, সুর ও আবহ সঙ্গীতের সম্ভাব্য তালিকা
অসুর বাড়ির ফেরত এ মা, এফ.টি-২৪২৯; ১৯৩৩। কণ্ঠ- মাস্টার কমল।
আগুন জ্বালাতে আসিনি, এন-২৭৩৯৪, ১৯৪৩, শিল্পী- সত্য চৌধুরী, সুর কমল দাশগুপ্ত।
আজ সৃষ্টি সুখের উল্লাসে, কবিতা, ঢাকা-১৯৭৪, কোরাস, সুর- কমল দাশগুপ্ত।
ওরে আজই না হয় কালই তোর, এন-১৭৩৫০, ১৯৩৯ শিল্পী-মৃণাল কান্তি ঘোষ, (সুর)। আধখানা চাঁদ হাসিছে, এন-৩১৩১২, ফে-১৯৫১ শিল্পী-জগন্ময় মিত্র, সুর- কমল দাশগুপ্ত। আমার উমা কই, এন-৯৯৭৫, অক্টো-১৯৩৭, শিল্পী— কে. মল্লিক, সুর- কমল দাশগুপ্ত।
আমার কালো মেয়ে রাগ করেছে, এন-১৭১৮৩, সে-১৯৩৮, শিল্পী-মৃণাল কান্তি ঘোষ, সুর- কমল দাশগুপ্ত।
আমার ভবের অভাব লয় হয়েছে, এন-২৭০১০, সে-১৯৪০, শিল্পী মৃণাল কান্তি ঘোষ, সুর কমল দাশগুপ্ত।
আমার ভুবন কান পেতে রয়, এন-২৭৫২৩, জুন-১৯৪৫, যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত। আমি গিরিধারী সাথে মিলিত যাইব, এন-১৭৪৮৫, জুলাই-১৯৪০, শিল্পী—পদ্মরানী চট্টোপাধ্যায়, সুর—কমল দাশগুপ্ত।
আমি চাঁদ নহি, এন-২৭২২৭, ডি-১৯৪১, সুর ও কণ্ঠ—কমল দাশগুপ্ত।।
আমি নামের নেশায়, এন-৯৮৭৭, এপ্রিল-১৯৩৭, শিল্পী—কুমারী বিজন ঘোষ, সুর—কমল দাশগুপ্ত।
আমি যার নুপুরের ছন্দ, এন-২৭৩১১, সে-১৯৪২, শিল্পী—ইলা ঘোষ, সুর—কমল দাশগুপ্ত। আমিনা দুলাল এস- এফ.টি-১২৩০৫, মার্চ-১৯৩৮, আব্দুল লতিফ, সুর—কমল দাশগুপ্ত।
আর কতদিন বাকি—এন-২৭১৩৫, জুন-১৯৪১, শিল্পী—মীনা ব্যানার্জী, সুর—কমল দাশগুপ্ত। আয় অশুচি রে পতিত—এন-৯৯৪৬, সে-১৯৩৭, কমল+সুবল+সুধীরা, সুর—কমল দাশগুপ্ত। এ কি অপরূপ রূপে মা—এফ.টি-২৮২১, জুলাই-১৯৩৩, দাদরা, কণ্ঠ—মাস্টার কমল।
এ কোন মধুর শরাব দিলে—এফ.টি-৪৯২৭, জুন-১৯৩৭, শিল্পী—আববাসউদ্দীন, সুর—কমল দাশগুপ্ত।
এখনো ওঠেনি চাঁদ—এন-২৭০২৫, অক্টো-১৯৪০, শিল্পী—পারুল সেন, সুর—কমল দাশগুপ্ত।
এস আনন্দিতা ত্রিলোক বন্দিতা—এন-৭৪১৬, অক্টো-১৯৩৫, কমল, সুবল, সুধারা, ইন্দিরা, সুর—কমল দাশগুপ্ত। এস নওল কিশোর- এন-২৭১৬২, আগস্ট-১৯৪১, শিল্পী—মীনা ব্যানার্জি, সুর—কমল দাশগুপ্ত।
এস প্রিয় মন রাঙায়ে, এন-২৭৩০২, আগস্ট-১৯৪২, শিল্পী—পারুল কর, সুর—কমল দাশগুপ্ত।
এস প্রিয়তম এস প্রাণে, শিল্পী— মিস প্রমোদা, সুর-কমল দাশগুপ্ত।; টেস্ট রেকর্ড।
ওকে সোনার চাঁদ, এফ.টি-১২৩০৫, মার্চ-১৯৩৮, আব্দুল লতিফ, সুর—কমল দাশগুপ্ত।
ওগো আমিনা তোমার দুলালে, এন-৯৯৩৯, আগ-১৯৩৭, শিল্পী—পরীবানু, সুর—কমল দাশগুপ্ত।
ওমা তোর ভুবনে জ্বলে এত আলো, এন-২৭১২৮, সে-১৯৪১, শিল্পী—মৃ.কা. ঘোষ, সুর—কমল দাশগুপ্ত।
ওমা ত্রিনয়নী সেই চোখ, রেকর্ড-কবিকৃত সুর দরবারি কানাড়া, কমল দাশ গুপ্তের সুর-মলতানী তোড়ী।
ওরে আলয়ে আজ, এন-৭৪১৬, অক্টো-১৯৩৫, কোরাস, শিল্পী- কমল দাশগুপ্ত ও অন্যান্য। ওরে এ কোন স্নেহ সুরধ্বনি, সুর-মোহিনী সেনগুপ্ত, শিল্পী-কমল দাশগুপ্ত ও অন্যান্য।
ওরে নীল যমুনার জল, এন-৯৭৮৮, অক্টো-১৯৩৬, শিল্পী—যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
ওর শুভ্র বসনা রজনীগন্ধা, এন-১৭৩০৯, জুন-১৯৩৯, শিল্পী—পদ্মরানী চ্যাটার্জী, সুর—কমল দাশগুপ্ত।
ওরে সর্বনাশী মেখে এলি, এন-১৭১৮৩, সে-১৯৩৮, শিল্পী—মৃ.কা. ঘোষ, সুর—কমল দাশগুপ্ত।
ওলো ননদিনী বল, এন-১৭২৬২, মার্চ-১৯৩৯, শিল্পী—কে. মলিলক, সুর—কমল দাশগুপ্ত।
কত ফুল তুমি পথে ফেলে, এন-২৭০৫৭, ডি-১৯৪০, শিল্পী—সন্তোষ সেন গুপ্ত, সুর—কমল দাশগুপ্ত।
কিশোর সাধিকা রাধিকা শ্রীমতি, এন-৭৪৩৪, নভে-১৯৩৫, শিল্পী—কমল দাশগুপ্ত।
কুঙ্কুম আবীর রাঙা ফাগে, এফ.টি-৩১৬০, আগ-১৯৩৪, শিল্পী—মাস্টার কমল।
কৃষ্ণ কৃষ্ণ বল রসনা, এন-২৭০৪৫, নভে-১৯৪০, শিল্পী—কে. মলিলক ও অনিমা দাশগুপ্ত, সুর—কমল দাশগুপ্ত।
কেন তুমি কাঁদাও মোরে, এন-৯৮৫৬, ফে-১৯৩৭, শিল্পী—সাকিনা বেগম, সুর—কমল দাশগুপ্ত।
কেন মন বনে মালতী, এন-২৭৩১১, সে-১৯৪২, শিল্পী—ইলা ঘোষ, সুর—কমল দাশগুপ্ত।
কেমনে রাধার কাঁদিয়া বরষ, এন-১৭৩০৮, জুন-১৯৩৯, শিল্পী—যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
কেঁদো না কেঁদো না মাগো, এন-৯৯৪৭, সে-১৯৩৭, শিল্পী—যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
খাতুনে জান্নাত ফাতেমা জননী, এফ.টি-৪৯২৭, জুন-১৯৩৭, শিল্পী—আব্বাসউদ্দীন, সুর—কমল দাশগুপ্ত।
খেলা শেষ হল, এইচ-২২৬৬, ১৯৬৫, শিল্পী—জগন্ময় মিত্র, সুর ও সঙ্গীত-কমল দাশগুপ্ত।
গভীর নিশীথে ঘুম ভেঙে যায়, এন-২৭৫২৪, জুন-১৯৪৫, সুর ও শিল্পী—কমল দাশগুপ্ত।
গাহ নাম অবিরাম, এন-৭৪৩৪, নভে-১৯৩৫, শিল্পী—কমল দাশগুপ্ত।
গিরিধারী গোপাল, এন-১৭০৩৯, ফেব্রু-১৯৩৮, শিল্পী—সুধীরা, বিমল, কমল, সুবল। সুর—কমল দাশগুপ্ত।
চম্পা পারুল যুথী, এন-৭৩০১, নভে-১৯৩৪, শিল্পী—কমল দাশগুপ্ত।
চলরে চপল তরুণ দল, এফ.টি-২৯৬৭, জানু-১৯৩৪, শিল্পী—কমল দাশগুপ্ত।
চিকন কালো ভুরুর তলে, এন-৭৩১৬, ডিসে-১৯৩৪, শিল্পী—হরিমতী, সুর—কমল দাশগুপ্ত।
জগতের নাথ কর পার হে, এন-১৭৪১৮, ফেব্রু-১৯৪০, শিল্পী—ভবতোষ ভট্টাচার্য্য, সুর—কমল দাশগুপ্ত।
জয় বিবেকানন্দ সন্যাসী বীর, এন-৯৮৮৭, সে-১৯৩৭, শিল্পী—যুথিকা ও কমল, সুর—কমল দাশগুপ্ত।
জানি আমার সাধনা নাই, এফ.টি-৪৭৭৪, ফেব্রু-১৯৩৭, মাধবী দাশগুপ্ত, সুর—কমল দাশগুপ্ত।
জানি জানি প্রিয় এ জীবনে, এন-২৭১১০, মার্চ-১৯৪১, যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
তব গানের সুরে ভাষায় সুরে, এন-২৭৩২৫, অক্টো-১৯৪২, সুর—কমল দাশগুপ্ত।
তব মুখখানি খুঁজিয়া ফিরি- এন-২৭২২৭, ডি-১৯৪১, কণ্ঠ ও সুর—কমল দাশগুপ্ত।
তুই পাষাণ গিরির মেয়ে, এন-১৭০৪১, ফেব্রু-১৯৩৮, শিল্পী—শৈলেন গাঙ্গুলী, সুর—কমল দাশগুপ্ত।
তুই পোড়ার মুখে অমন করে, এন-১৭২৬২, মার্চ-১৯৩৯, শিল্পী—কে মল্লিক, সুর—কমল দাশগুপ্ত।
তুই বলহীনের বোঝা বহিস, সুর—কমল দাশ গুপ্ত।
তুমি নন্দন পথ ভোলা- এফ.টি-৩০০২, জানু-১৯৩৪, কণ্ঠ—মাস্টার কমল।
তুমি বেণুকা বাজাও, এন-২৭১৬২, আগ-১৯৪১, শিল্পী—মীনা ব্যানার্জী, সুর—কমল দাশগুপ্ত।
তুমি সারাজীবন দুঃখ দিলে, এন-১৭৪৬৪, মে-১৯৪০, শিল্পী—শীলা সরকার, সুর—কমল দাশগুপ্ত।
তুমি হাতখানি যবে রাখ, এন-২৭৪৭১, অক্টো-১৯৪৪, কণ্ঠ ও সুর-কমল দাশগুপ্ত।
তোমার নরের রওশনী মাখা, এন-২২৯৬, জুলাই-১৯৩৭, শিল্পী—রওশন আরা বেগম, সুর—কমল দাশগুপ্ত।
তোমার মনে ফুটবে যবে, এন-১৭০৬৪, এপ্রিল-১৯৩৮, মৃণাল কামি ঘোষ, সুর—কমল দাশগুপ্ত।
তোর মেয়ে যদি থাকতো উমা, এন-১৭১৯২, সে-১৯৩৮, শিল্পী—কে. মল্লিক, সুর—কমল দাশগুপ্ত।
তোরা যারে এখন হালিমার ঘরে, এন-৯৯৩৯, আগস্ট, পরী বানু, সুর—কমল দাশগুপ্ত।
দিনের সকল কাজের মাঝে, এন-১৭৪৯২, আগ-১৯৪০, শিল্পী—বীণা চৌধুরী, সুর—কমল দাশগুপ্ত।
দীপ নিভিয়াছে ঝড়ে, এন-২৭১১০, মার্চ-১৯৪১, শিল্পী—যুঁথিকা, সুর—কমল দাশগুপ্ত।
দূর আরবের স্বপ্ন দেখি, এফ.টি-১২৫৩৫, সেপ্টে-১৯৩৮, শিল্পী—মহঃ কাশেম, সুর—কমল দাশগুপ্ত।
দেশ প্রিয় নাই শুনি ক্রন্দন, এফ.টি-২৮৪৩, আগ-১৯৩৩, শিল্পী—কমল দাশ গুপ্ত।
দেশে দেশে গেয়ে বেড়াই, এন-১৭০০৮, ডি-১৯৩৭, শিল্পী—মহঃ কাশেম, সুর—কমল দাশগুপ্ত।
নয়নে নিদ নাহি, এন-১৭০৪৮, মার্চ-১৯৩৮, শিল্পী—বীণাপাণি দেবী, সুর—কমল দাশগুপ্ত। নিরুদ্দেশের পথে আমি, এন-১৭৩০৯, জুন-১৯৩৯, শিল্পী—পদ্মরাণী চ্যাটার্জী, সুর—কমল দাশগুপ্ত।
নিশিদিন জপে খোদা, এন-৯৯২৬, জুলাই-১৯৩৭, শিল্পী—রৌশন আরা, সুর—কমল দাশগুপ্ত।
প্রজাপতি। প্রজাপতি, এম.জে-১১৩, অক্টো-১৯৪২, শিল্পী—অসিতা বসু লিলি, সুর—কমল দাশগুপ্ত।
প্রভাত বীণা তব বাজে, এন-৭৪৮৫, ফে-১৯৩৬, সুর ও শিল্পী-কমল দাশগুপ্ত।
প্রিয় এমন রাত যেন, এন-৭২৯৩, অক্টো-১৯৩৪, শিল্পী—হরিমতী, সুর—কমল দাশগুপ্ত।
প্রিয় মোহরে নব্যুয়তধারী, এন-৯৭৪৫, জুলাই-১৯৩৬, শিল্পী—সাকিনা বেগম, সুর—কমল দাশগুপ্ত।
প্রিয়তম এস ফিরে, এফ.টি-৩৪৩৮, অক্টো-১৯৩৪, সুর ও শিল্প-মাস্টার কমল।
বইলো যখন প্রেমের হাওয়া, শিল্পী—কুঞ্জলাল সিংহ, সুর—কমল দাশগুপ্ত।
বধুঁ আমি ছিনু বুঝি, এন-২৭৪৮১, অক্টো-১৯৪৪, শিল্পী—যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
বনের তাপস কুমারী, এন-২৭০০৫, সে-১৯৪৮, শিল্পী—যুঁথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
বর্ষা ঋতু এল, এন-১৭১৭৮, আগ-১৯৩৮, শিল্পী—রেবা সোম, অনিমা মুখার্জী, পদ্মরানী, গিরীন চক্রবর্তী, অসিত মুখার্জী ও চিত্ত রায়, সুর—কমল দাশগুপ্ত।
বরষ গেল আশ্বিন এল, এন-১৭১৯২, সে-১৯৩৮, শিল্পী—কে. মল্লিক, সুর—কমল দাশগুপ্ত।
বল প্রিয়তম বল, এন-২৭২২১, ডি-১৯৪১, শিল্পী—যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
বলেছিলে তুমি তীর্থে, এন-২৭৩৩০, অক্টো-১৯৪২, সুর ও শিল্পী-কমল দাশগুপ্ত।
বেলা গেল সন্ধ্যা হল, এন-২৭০৪৫, নভে-১৯৪১, শিল্পী—দ্বৈত : কে. মল্লিক ও অনিমা বাদল, সুর—কমল দাশগুপ্ত।
ভাগীরথীর ধারার মতো, ন. স্বরলিপি-১, রেকর্ডে গীত হয়নি, পরে কমল দাশগুপ্ত সুর করেন।
ভারতের দুই নয়নতারা, এন-১৭০৭৬, মে-১৯৩৮, দ্বৈত-আববাস ও মৃণাল, সুর—কমল দাশগুপ্ত।
ভেসে যায় হৃদয় আমার, এফ.টি-১২১৯৪, ডি-১৯৩৭, শিল্পী—আব্বাস উদ্দিন, সুর—কমল দাশগুপ্ত।
মদিনার শাহানশাহ কোহ-ই-তুর, এন-১৭০০৮, ডি-১৯৩৭, শিল্পী—মহম্মদ কাশেম, সুর—কমল দাশগুপ্ত।
মনে পড়ে আজ সে কোন জনমে, এন-২৭১৯২, অক্টো-১৯৪১, শিল্পী—যুঁথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
মসজিদ ঐ শোনরে আযান, এন-৯৭৪৫, জুলাই-১৯৩৬, শিল্পী—সাকিনা বেগম, সুর—কমল দাশগুপ্ত।
মা এসেছে মা এসেছে, এন-৭২৭৩, সে-১৯৩৪, বাংলার ছেলেমেয়ে (কমল, সুবল, সুধীরা, ইন্দিরা), সুর—কমল দাশগুপ্ত।
মা তোর চরণ কমল ঘিরে, এন-১৭০৪১, ফে-১৯৩৮, শিল্পী—শৈলেন গাঙ্গুলী, সুর—কমল দাশগুপ্ত।
মাকে আদর করে কালি বলি, এন-১৭৩৫০, সে-১৯৩৯, শিল্পী—মৃণাল কামি ঘোষ, সুর—কমল দাশগুপ্ত।
মায়ের চেয়েও শান্তিময়ী, এন-৯৯৪৭, সে-১৯৩৭, যুঁথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
মাধব গোবিন্দ শ্রীকৃষ্ণকুমারী, এন-১৭০৩৯, ফে-১৯৩৮, শিল্পী—সুধীরা সেন গুপ্ত ভ্রাতৃদ্বয়, সুর—কমল দাশগুপ্ত।
মুখে কেন নাহি বল, এন-৩১২৮৩, অক্টো-১৯৫০, শিল্পী—সত্য চৌধুরী, সুর—কমল দাশগুপ্ত। মোরা কুসুম হয়ে কাঁদি, এন-২৭১৬৩, আ-১৯৪১, শিল্পী—দ্বৈত যথিকা ও কমল, সুর—কমল দাশগুপ্ত।
যদি আমি তোমায় হারাই, এন-৯৭২৩, মে-১৯৩৬, শিল্পী—আভা সরকার, সুর—কমল দাশগুপ্ত।
যারে আঘাত দিয়ে ফিরায়েছ, মিশ্র পিলু-বারোয়া, দাদরা। রুম ঝুম ঝুম্ ঝুম্- আগ-১৯৪১, কণ্ঠ- যুঁথিকা ও কমল।
রেশমী রুমালে কবরী বাঁধি, এন-৯৭৮৭, অক্টো-১৯৩৬, অনিমা বাদল, সুর-কা.ন.ই, আবহ সঙ্গীত- কমল দাশগুপ্ত।
লায়লী তোমার এসেছে ফিরিয়া, এন-১৭২৫৪, ফেব্রু-১৯৩৯, আব্বাসউদ্দীন, সুর—কমল দাশগুপ্ত।
লাইলী লাইলী ভাঙিয়ো না ধ্যান, এন-১৭২৫৪, ফেব্রু-১৯৩৯, আব্বাসউদ্দীন, সুর—কমল দাশগুপ্ত।
শঙ্কাশূন্য লক্ষ কণ্ঠে- এফ.টি-২৯৬৭, জানু-১৯৩৪, কণ্ঠ-কমল দাশগুপ্ত।
শ্যামা নামের লাগল আগুন, এন-১৭১৬২, জুলাই-১৯৩৮, গিরীন চক্রবর্তী, সুর—কমল দাশগুপ্ত।
সাঁঝের পাখিরা ফিরিল কুলায়, এন-১৭৪৪৫, এপ্রিল-১৯৪০, ইন্দুবালা, ২য় বার সুর—কমল দাশগুপ্ত।
সেদিন নিশিথে মোর, এন-১৭০৪৮, মার্চ-১৯৩৮, বীণাপাণি দেবী, সুর—কমল দাশগুপ্ত।
স্বপ্নে দেখি একটি নতুন ঘর, এন-২৭৩৩১, অক্টো-১৯৪২, যুথিকা রায়, সুর—কমল দাশগুপ্ত।
হিন্দু আর মুসলিম মোরা, এন-১৬০৭৬, মে-১৯৩৮, মৃণাল ও আব্বাস, সুর—কমল দাশগুপ্ত।
হে পাষাণ দেবতা, এন-১৭৪৬৪, মে-১৯৪০, শীলা সরকার, সুর—কমল দাশগুপ্ত।
হে প্রিয় তোমার আমার, এন-১৭০৬৪, এপ্রিল-১৯৩৮, মৃণাল কান্তি ঘোষ, সুর—কমল দাশগুপ্ত।
হে প্রিয় নবী রসুল আমার, এন-৯৭৯৩, অক্টো-১৯৩৬, রওশন আরা বেগম, সুর—কমল দাশগুপ্ত।
হেরেমের বন্দিনী কাঁদিয়া ডাকে, এন-৯৭৯৩, অক্টো-১৯৩৬, রওশন আরা বেগম, সুর—কমল দাশগুপ্ত।
ছল ছল চোখে কে তুমি, (এইচএমভি-র সাথে ৫.৩, ১৯৩৭ সালে কবির [নজরুল ইসলাম] চুক্তিপত্র হয়েছিল) সুর—কমল দাশগুপ্ত।
চলচ্চিত্রে কমলের অবদান
কমল দাশগুপ্ত অনেক বাংলা চলচ্চিত্রে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে সৃজনশীলতার পরিচয় দেন। তার মধ্যে শেষ উত্তর, যোগাযোগ, চন্দ্রশেখর ও শ্রীকৃষ্ণ চৈতন্য ছবিগুলি পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ পুরস্কার পায়।
এছাড়া প্যাহেচান, ইবান কি একরাত, এ্যারাবিয়ান নাইটস ইত্যাদি হিন্দী ছবিতেও সুর সংযোজন করেন। গড়মিল, জবাব, হসপিটাল, নববিধান, ভাবীকাল, শ্রীকৃষ্ণ চৈতন্য, বিদেশিনী, প্রার্থনা, মন্দির, বঞ্চিতা, রাঙামাটি, মেঘদত, মধুমালতী, গোবিন্দদাস, বধুঁবরণ ইত্যাদি ছবিতে তিনি সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
কমল দাশগুপ্ত পরিচালিত কয়েকটি ছবির তথ্য
পণ্ডিত মশাই (শরৎচন্দ্র) পপুলার পিকচার্স, পরিচালক সম্ভু সেন – ২৩ বা ২৮ নভেম্বর, ১৯৩৬, হল- শ্রী। চন্দ্র শেখর- (বঙ্কিমচন্দ্র) – পাইওনিয়ার, পরিচালক-দেবকী কুমার বোস, – ১৪ নভে ১৯৪৭, হল-লাইট, উত্তরা, দীপক, উজালা, ছায়া। অনুরাধা (শরৎচন্দ্র) – ইন্ডিয়া ন্যাশনাল টকি লিঃ-পরিচালক-প্রণব রায়, জুন-১৯৪৯, হল- মিনার, বিজলী, ছবিঘর। মালঞ্চ (রবীন্দ্রনাথ) – আইএনএ পিকচার্স – পরিচালক-প্রফুল্ল রায়, ২০ মার্চ, ১৯৫৩, হল- চিত্রা, ইন্দিরা, প্রাচী। নববিধান (শরৎ) – শ্রীমতি পিকচার্স – পরিচালক-হরিদাস ভট্টাচার্য – ১৯ মার্চ, ১৯৫৪, হল-রাধা, পর্ণ, প্রাচী। গিরিবালা (রবীন্দ্রনাথ) – মধু বোস প্রডাকশন, পরিচালক-মধু বোস।
ফিরোজা কমল পর্ব ও বাংলাদেশ
১৯৫৫ সালে ফিরোজা বেগম তাঁকে পতিত্বে বরণ করার পর প্রথম ঘর বাঁধেন পার্ক সার্কাসে। বৈষয়িক দিকে উন্নতি লাভ করতে না পারলেও চরম অর্থনৈতিক কষ্টে দিন কাটছিল তাঁদের। ভ্রাতা কণ্ঠশিল্পী ও ডাকসাইটে আমলা আসাফদ্দৌলা ফিরোজার কনিষ্ঠ ভাইয়ের হয়তো গোপন ইঙ্গিতে ১৯৬৭ সালে তাঁরা ঢাকায় ফেরেন। তখন তাদের ৩টি সন্তান। অরুণ, হামিন, ও সাফিন। ফিরোজা ছিলেন উচ্চাভিলাষী। ফ্যাশন ও সৌন্দর্যচর্চা ছিল গানের চেয়ে প্রিয়। তাই কমলকে বোঝা চেষ্টা না করে তাঁর ব্যক্তিত্বকে ফিরোজা অবজ্ঞা করেছেন। ফলে কমলের নেশাসক্ত জীবন মৃত্যুকে আরও ত্বরান্বিত করে। কিন্তু কমলের ওই নেশাসক্ত জীবনে অমন সুন্দরীর লেগে থাকা শুধু জৈবিক জীবন নয়, তাদের অমর প্রেমের কথাও আমাদের মনে করিয়ে দ্যায়। সেজন্য ফিরোজাকেও প্রণাম জানাই। একে অপরের পরিপূরক।
অর্থের প্রয়োজনে ঢাকার হাতিরপুলে কমল দাশগুপ্ত মুদির দোকান দেন। নজরুল প্রেমিক তালিম হোসেনরা তাকে কমল থেকে কামাল উদ্দিনে পরিণত করেন। তবুও সুদিন এলো না কমলের। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলো। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবকে গীতিকার ও বেতার কর্মকর্তা শহীদুল ইসলাম প্রস্তাব দেন বেতারের নিজস্ব স্টুডিও এবং বিশেষ বাদ্যযন্ত্রী গোষ্ঠী তৈরি করার। জন্ম নিল ট্রান্সক্রিপশন সার্ভিস। সবই কমলের পরিকল্পনা। নানা ধরনের গানসহ কাওয়ালী গান রেকর্ড করেন কমল। আর চলচ্চিত্রে 'কেন এমন হয়' ছবির সঙ্গীত পরিচালনা করেন। প্রিয়তমা ফিরোজার নাম নিয়ে 'নজরুল গীতিমালা' নামে বাংলা একাডেমি থেকে স্বরলিপি প্রকাশ করতে থাকেন। এ স্বরলিপির উদ্ভাবক কমল নিজেই। কারণ এ স্বরলিপির সাংকেতিক চিহ্ন ও কৌশল কমলের নিজের উদ্ভাবিত। মাঝে অসুস্থ্য হলেন।
১৯৭৪ সালের ২০ জুলাই তিনি পরিবারকে অসীম সাগরে ভাসিয়ে চলে গেলেন শেষ পারে। নজরুলের প্রায় দেড়'শ গানের সুর আজ তাঁকে বাঁচিয়ে রেখেছে। এইচ এম ভি তাঁকে সম্মান দিতে গিয়ে তাঁর নানা গানের ডালি প্রকাশ করেছে। সর্বশেষ রবীন্দ্রনাথের গানের পারে নাও ভেড়ালেন ফিরোজা। কণ্ঠে পেলবতা থাকলেও ছন্দের দিকটা আর সামাল দিতে পারেননি ফিরোজা; যেটা তাঁর তালিমের ব্যাপারে সন্দেহের উদ্রেক করে। দুই ছেলে এখানে স্থায়ী হয়। তাঁর এক ছেলের হদিশ ফিরোজাই জানেন! কিন্তু সুরের কাছে ঘেঁষতে চাইলেন না, আর পারলেনও না। অবিস্মরণীয় কমল দাশগুপ্ত বাংলা গানের পূজারীদের কাছে থেকে গেলেন ধরা-ছোঁয়ার বাইরে। কমল আর কোমল সুরে পূর্ণাবয়বে ফুটে সুরামোদিদের কাছে দৃশ্যমান হলো না। কমল পুনরায় ফোটার জন্য যে সেবিকার প্রয়োজন ছিল—তা একজন দামী প্রস্তরখণ্ড নীলকান্তমণির অবহেলায় ধীরে ধীরে সুরের মহাকাশ থেকে খসে পড়লো।
তথ্যসূত্রঃ
নজরুল সঙ্গীত কোষ (পাণ্ডুলিপি)—বাবু রহমান, ১৯৮৬, ঢাকা।
বাংলা চিরায়ত সাহিত্যের চলচত্র রূপ—প্রদীপ্ত সেন, পশ্চিমবঙ্গ, সম্পাদক—দিব্যজ্যোতি মজুমদার, বর্ষ-২৮, সংখ্যা ২৫-২৭, ১৯৯৪, পৃষ্ঠা-৬৬০-৬৯৫।
বিখ্যাত বাংলা গানের তালিকা, ত্বষ্টা সাময়িকী, শিলং সংকলন-১৯৯৮, ১৯৯৮। সম্পাদক—তাপস রায়।
আসাদুল হক, সাক্ষাৎকারী—বাবু রহমান, নব পর্যায়ে নজরুল একাডেমি পত্রিকা, সম্পাদক—আব্দুল মান্নান সৈয়দ, নজরুল একাডেমি, ঢাকা।
নজরুল গীতি অন্বেষা, সম্পাদনা- কল্পতরু সেনগুপ্ত, ন্যাশনাল বুক এজেন্সি প্রাঃ লিঃ, কলকাতা, জুলাই-১৯৭৭।
আর্টস-এ আরো লেখা
নজরুলের হারিয়ে যাওয়া গান: "ওরে আশ্রয়হীন শান্তিবিহীন আছে তোরও ঠাঁই আছে…"
নজরুল প্রতিভা
উপমহাদেশের সঙ্গীতকার কমল দাশগুপ্ত
শামসুর রাহমানের গান: 'আমি প্রতিদিন তোমাকেই দেখি'
নজরুলসঙ্গীতের নবজন্মে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা
মানুহে মানুহর বাবে…: গানের পাখি ভূপেন হাজারিকা
…….
লেখকের আর্টস প্রোফাইল: বাবু রহমান
ইমেইল: baburahman@gmail.com
—
ফেসবুক লিংক । আর্টস :: Arts
